Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে। মুম্বইয়েও পথে নেমেছে ছাত্র যুবরা। এই পরিস্থিতিতে মুম্বই পুলিশের এক কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এক পুলিশকর্মী বিক্ষোভকারী ছাত্রদের বিক্ষোভ থেকে সরানোর উদ্দেশে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

মুম্বই কংগ্রেস এর তরফে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা যায় এক পুলিশকর্মী বিক্ষোভকারীদেরকে বাড়ি ফিরে যেতে বলছেন। শুধু তাই নয়, বিক্ষোভে আর না আসার জন্য হুমকি দেওয়া হয়। ভিডিওতে পুলিশ ছাত্রদেরকে বলে, ‘তোদেরকে যদি এখানে আবার দেখি, আমি তোদের জীবন ধ্বংস করে দেব।’ উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দান-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন। মুম্বই কংগ্রেস ওই ভিডিওটি পোস্ট করার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে মুম্বই পুলিশ। এর সত্যতা যাচাই করতে এবং আরও বিশদে জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কংগ্রেসের পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যায় একটি পুলিশ ভ্যানে একদল তরুণকে। তাদেরকে বিক্ষোভস্থল থেকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সামনের আসনে বসে থাকা এক পুলিশকর্মী তাদেরকে হুমকি দেয় বলে অভিযোগ। ওই তরুণদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে তিনি হুমকি দেন। ভিডিওটিতে ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘আমি তোদের ব্যাগে ৫০ গ্রাম করে মাদক ঢুকিয়ে দেব। জীবন শেষ হয়ে যাবে।’

Post Views: 25

Continue Reading

Previous: অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন
Next: ‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.