Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বি দিয়েই পর্দা উঠছে ১৩৫তম ডুরান্ড কাপে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

ডার্বি দিয়েই পর্দা উঠছে ১৩৫তম ডুরান্ড কাপে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

Online Desk জুলাই 3, 2026
durand.png

ওঙ্কার ডেস্ক: ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ডুরান্ড কাপের ১৩৫তম আসরের সূচনা হতে চলেছে মহারণ দিয়ে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ডার্বি। ফলে টুর্নামেন্টের শুরু থেকেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা যে তুঙ্গে পৌঁছাবে, তা বলাই বাহুল্য।
ডুরান্ড কমিটির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে জমকালো করে তুলতে একাধিক সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতিও চলছে। আয়োজকদের আশা, ডার্বির টানে উদ্বোধনী দিন যুবভারতী ক্রীড়াঙ্গন থাকবে দর্শকে পরিপূর্ণ।

এবারের ডুরান্ড কাপ চলবে ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, গুয়াহাটি এবং শিলং এই পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। কলকাতায় ম্যাচ আয়োজন করা হবে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই। সূচি অনুযায়ী, উদ্বোধনী ডার্বির পর ইস্টবেঙ্গল ৩১ জুলাই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে মাঠে নামবে। এরপর ৭ আগস্ট যুবভারতীতে তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। অন্যদিকে, মোহনবাগান ৪ আগস্ট যুবভারতীতে সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলবে। এরপর ১০ আগস্ট কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সবুজ-মেরুন শিবির।
ডুরান্ড কাপের সূচির শুরুতেই কলকাতা ডার্বির অন্তর্ভুক্তি নিঃসন্দেহে টুর্নামেন্টের আকর্ষণ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দুই প্রধানের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। নতুন মরশুমের প্রথম বড় লড়াইয়ে কোন দল এগিয়ে থাকবে, তা জানতে এখন অপেক্ষা শুধু ২৫ জুলাইয়ের।

Post Views: 19

Continue Reading

Previous: ডিপিএস রুবি পার্কে অত্যাধুনিক AI ও রোবোটিক্স ল্যাবের উদ্বোধন, ভবিষ্যৎ প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত
Next: হোটেল রুম থেকে বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা, তার মাঝেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তরুণীর

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.