Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দলের পরপর ২ বার ডুরান্ড জয় নিয়ে কী বললেন জন!

দলের পরপর ২ বার ডুরান্ড জয় নিয়ে কী বললেন জন!

Online Desk আগস্ট 26, 2025
FB_IMG_1756185133027.jpg

স্পোর্টস ডেস্ক : পরপর ২ বার ডুরান্ড কাপ জয় নর্থ ইস্ট দলের।দলের এই স্মরণীয় সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করেছেন জন আব্রাহাম ও দলের খেলোয়াড়দের এই ডুরান্ড কাপে আধিপত্য বজায় রাখার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, “১৯৯১ সালের পর ডুরান্ড কাপ টানা দু’বার জয়ী হওয়া প্রথম দল হওয়া একটি বিশাল সম্মানের, এক বিরাট কৃতিত্ব। বিশ্বাস করতে চাই, আমরা একে অভ্যাসে পরিণত করতে পারব এবং প্রতি বছরই ডুরান্ড কাপ জিতব”।

অভিজ্ঞ স্প্যানিশ প্রধান কোচ বেনালির তত্ত্বাবধানে নর্থইস্ট ইউনাইটেড এফসি একসময়ের আন্ডারডগ থেকে ধীরে ধীরে কৌশল ও বুদ্ধিমত্তার সঙ্গে ধারাবাহিক খেতাবের দাবিদারে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হাইল্যান্ডারদের বিবর্তন আসলে এক সম্মিলিত চেষ্টা, দৃঢ়তা ও অধ্যবসায়ের কাহিনি এবং প্রতিটি উন্নতির নেপথ্যেই রয়েছেন কোচ বেনালি নিজে। ২০২৩-এ ডুরান্ডের সেমিফাইনালে ওঠা থেকে শুরু করে টানা দু’বছর ডুরান্ড কাপ জয় করে সাফল্যে ও গৌরবের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।

বেনালি ও তার কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জন বলেন, “ডুরান্ড কাপ আমাদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এক টুর্নামেন্ট। আমরা ভারতীয়, তাই এটি আমাদের জন্য এবং নর্থইস্ট ইউনাইটেড এফসির মূল চেতনায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি পুরো টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, কোচকে ধন্যবাদ জানাতে চাই, পুরো কোচিং স্টাফ, ট্রেনিং স্টাফ এবং সর্বোপরি প্রতি খেলোয়াড় ও সেই ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই দলকে গড়ে তুলতে সাহায্য করেছেন এবং আমাদের শেষ পর্যন্ত ডুরান্ড কাপে টানা দু’বারের চ্যাম্পিয়ন হয়ে উঠতে সক্ষম করে তুলেছে”।

তিনি আরও যোগ করেন, “আমি মনে করি নর্থইস্ট ইউনাইটেড এফসি একটি অত্যন্ত দৃঢ়চেতা ক্লাব। আমি ব্যক্তিগতভাবে এই ক্লাবকে গভীর আবেগ দিয়ে চালাই। একটা সময় পরিস্থিতি কঠিন ছিল। কিন্তু আমরা টিকে থাকতে পেরেছি। শেষ পর্যন্ত, আমরা প্রমাণ করেছি যে, আমরা এখানে দীর্ঘদিন টিকে থাকার জন্যই এসেছি”।

নর্থইস্ট ইউনাইটেড এফসির মালিক বিশ্বাস করেন, বেনালির নেতৃত্বে হাইল্যান্ডাররা ভারতীয় ফুটবলে নিজেদের প্রতিপত্তি বিস্তার করার জন্য সঠিক পথে এগোচ্ছে। এই প্রসঙ্গে তাঁর স্বীকারোক্তি, “আমরা প্রমাণ করেছি যে আমরা ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই এবং আমরা চাই, ভারত থেকে একাধিক ফুটবল তারকা উঠে আসুক, যাদের সারা বিশ্ব দেখবে ও চিনবে”।

শেষে জন বলেন, “আমরা চাই ভারতকে গর্বিত করতে, এবং আমরা চাই নর্থইস্ট ইউনাইটেড এফসি-ই তা করে দেখাক। এই যাত্রা সম্ভব হত না, যদি প্রতিটি সংশ্লিষ্ট মানুষ তাদের অবদান না রাখতেন। তাই ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ”।

Post Views: 264

Continue Reading

Previous: ‘ক্রমশ প্রকাশ্যে’ পুজোয় আসছে নতুন চমক, পরিচালকের আসনে এবার যীশু সেনগুপ্ত
Next: তার রেকর্ড ভাঙার কাছাকাছি, রুটকে নিয়ে কী বললেন মাস্টারব্লাস্টার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.