Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ক্রমশ প্রকাশ্যে’ পুজোয় আসছে নতুন চমক, পরিচালকের আসনে এবার যীশু সেনগুপ্ত

‘ক্রমশ প্রকাশ্যে’ পুজোয় আসছে নতুন চমক, পরিচালকের আসনে এবার যীশু সেনগুপ্ত

Online Desk আগস্ট 26, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: পুজো আসতে আর বাকি মাত্র কয়েক দিন। তার আগেই পুজোর প্রস্তুতি তুঙ্গে। চারিদিকে তারই আয়োজন। বাদ নেই বিনোদুনিয়াও। পুজো আসা মানেই একগুচ্ছ পুজোর গান। কিন্তু সময়ের সঙ্গে সব বদলেছে। গান শোনার পাশপাশি দেখারও একটা উন্মাদনা থাকে দর্শকের মনে। এবার ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে সেরকমই এক নতুন গান ‘দুগ্গা মা এসেছে’। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে থাকছেন অভিনেত্রী দর্শনা বনিক। আর নতুন এই গানের শুটিংয়ের দৃশ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেই পুজোর গানের পরিচালনা করছেন যিশু সেনগুপ্ত। এবার অভিনয়ের পাশাপাশি যিশুকে দেখা যাবে নতুন ভূমিকায়, পরিচালকের আসনে বসলেন তিনি।
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির জন্য প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস’র প্রযোজনায় এই পুজোর এই গান নির্মাণ করলেন পরিচালক যিশু। সৌরভ দাসের প্রযোজনা সংস্থার এটিই প্রথম কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। পরিচালক যিশু বলেন, “পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিশে যায় উৎসব কে কেন্দ্র করে। ভিডিয়োর মাধ্যেমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি।”
অন্যদিকে সৌরভ দাসেরও ইন্ডাস্ট্রিতে এটি এক নতুন পথচলা। অভিনেতা প্রযোজক সৌরভ দাস বলেন, “আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা, ভালো গান, ভালো ওয়েবসিরিজ বানানো হবে দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই। শুধু সিনেমা নয়, বিনোদনের এর সমস্ত ধরনের কাজ আমরা জোগান দেওয়ার চেষ্টা করব। দর্শকের কাছে ভালো প্রজেক্ট উপহার দেব। প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্যে। আশা করছি পুজোর এই গান সবার ভালো লাগবে।” উল্লেখ্য, আগামী ২৯শে আগস্ট একই সঙ্গে সৌরভের প্রযোজনা সংস্থা ও তার প্রথম পুজোর গান লঞ্চের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই অনুষ্ঠানের হাত ধরেই পথচলা শুরু করবে নতুন এই প্রযোজনা সংস্থা।

Post Views: 272

Continue Reading

Previous: ‘চিরসখা’ ধারাবাহিকে প্লুটোর মৃত্যু নিয়ে তোলপাড় সমাজমাধ্যম, কেন এমন গল্প লিখলেন লীনা গাঙ্গুলী
Next: দলের পরপর ২ বার ডুরান্ড জয় নিয়ে কী বললেন জন!

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.