Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পূর্ব মেদিনীপুরের রামনগর সাজছে শারদীয়া উৎসবে ! দিঘার পথে চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি

পূর্ব মেদিনীপুরের রামনগর সাজছে শারদীয়া উৎসবে ! দিঘার পথে চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি

Online Desk সেপ্টেম্বর 10, 2025
Durga-Pujo.jpg

প্রদীপ মাইতি, রামনগর : দিঘা যাওয়ার পথে এবার চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করলো। এ বছর তাদের মন্ডপ তৈরি হচ্ছে রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে। মন্ডপ নির্মাণ করছেন গ্রামীন শিল্পীরাই। সেই সঙ্গে রয়েছে অনন্য সুন্দরী পিতলের দুর্গা প্রতিমা। যা দর্শনার্থীদের মন জয় করবে। দিঘা যাওয়ার পথে পর্যটকরা পুজোর সময় এই পুজো মণ্ডপে উপভোগ করতে পারবেন এক অনন্য অনুভূতি।

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো প্রতিবছরেই জমকালো আয়োজনে বিশেষভাবে পরিচিত। তবে এ বছর তাদের আয়োজনে রয়েছে এক অভিনব উদ্যোগ। গ্রামীণ শিল্পীদের হাতের ছোঁয়ায় রাজস্থানের প্রাচীন রাজবাড়ির প্রতিরূপ তৈরি হচ্ছে মণ্ডপ। প্রাচীন রাজকীয় স্থাপত্যের গাম্ভীর্য, রঙের কারুকাজ এবং শিল্পের নিপুণতা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পীরা। দূর থেকেই দর্শকদের চোখে পড়বে রাজস্থানের রাজবাড়ির মতো রাজকীয় সাজসজ্জা।

এ বছরের পুজোর অন্যতম আকর্ষণ পিতলের তৈরি দুর্গা প্রতিমা। সাধারণত মন্ডপে মাটি বা ফাইবারের প্রতিমা দেখা গেলেও, এই বিশেষ উদ্যোগ নিঃসন্দেহে দর্শকদের টানবে। আয়োজকদের মতে, প্রতিমার আভিজাত্য যেমন রাজস্থানের রাজকীয় আবহ তৈরি হবে, তেমনি ভক্তদের মনে এক ভিন্নরকম শ্রদ্ধা জাগাবে।

পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মণ্ডপ, প্রতিমা, আলোসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের খরচ। স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকদের আকর্ষণ করার জন্যই এমন আড়ম্বরপূর্ণ পরিকল্পনা বলে জানিয়েছেন আয়োজকরা। পুজোর সময় দিঘা ভ্রমণে আসা বহু পর্যটক এই মণ্ডপ উপভোগ করবেন বলে আশা আয়োজকদের।

বর্তমানে মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। গ্রামীণ শিল্পীরা দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। আলোকসজ্জা এবং শেষ মুহূর্তের সাজসজ্জা সম্পূর্ণ হলে রাজস্থানের রাজবাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পাবে রামনগরের বুকে। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি তথা রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জানিয়েছেন, রাজস্থানের রাজবাড়ির আদলে মণ্ডপ, সঙ্গে পিতলের প্রতিমা, সব মিলিয়ে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এ বছর এক বিশেষ মাত্রা পেতে চলেছে। স্থানীয় মানুষদের পাশাপাশি দিঘা যাওয়া পর্যটকদের কাছেও এই আয়োজন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে উঠবে। ঐতিহ্য, শিল্প এবং আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন ঘটবে এই পুজো মণ্ডপে, যা মনে রাখার মতো অভিজ্ঞতা দেবে প্রত্যেক দর্শনার্থীকে বলে জানিয়েছেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক কুমার সার।

Post Views: 133

Continue Reading

Previous: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পথদুর্ঘটনা ! মাওলদার শ্রীপুর বল্লভপুরে দুই ছাত্রের মৃত্যু
Next: পুজোর পর দেশজুড়ে শুরু হচ্ছে এসআইআর, দিল্লিতে সিইওদের বৈঠকে কমিশনের স্পষ্ট বার্তা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.