Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পথদুর্ঘটনা ! মাওলদার শ্রীপুর বল্লভপুরে দুই ছাত্রের মৃত্যু

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পথদুর্ঘটনা ! মাওলদার শ্রীপুর বল্লভপুরে দুই ছাত্রের মৃত্যু

Online Desk সেপ্টেম্বর 10, 2025
Student-1.jpg

নিজস্ব প্রতিনিধি, মালদা : উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ছাত্রের। মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহান। দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এরা দুজনেই সামসি এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। দুই বন্ধু বাইকে চেপে রতুয়া হাই স্কুলের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। কিন্তু মতিগঞ্জ পার হয়ে কিছুটা দূরে রতুয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এদেরকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তার উপর পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের।

 

দুই ছাত্রের অকাল মৃত্যুর খবর শুনে সামসী গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন সামসী এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত স্বপন সিংহ, পৃথ্বীশ কুন্ডু প্রমুখ। মৃত দুই ছাত্রের দেহ সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের দেখার জন্য মানুষের ঢল নামে। তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটা সেলুনের দোকান চালান। রেহান এর বাবা পেশায় কৃষক। দুই ছাত্রের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সামসি এগ্রিল হাই স্কুল সহ শ্রীপুর এলাকায়।

Post Views: 123

Continue Reading

Previous: বিদ্রোহীদের পছন্দে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, কে এই সুশীলা ?
Next: পূর্ব মেদিনীপুরের রামনগর সাজছে শারদীয়া উৎসবে ! দিঘার পথে চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.