Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিদ্রোহীদের পছন্দে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, কে এই সুশীলা ?

বিদ্রোহীদের পছন্দে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, কে এই সুশীলা ?

Online Desk সেপ্টেম্বর 10, 2025
sushila-karki.jpg

ওঙ্কার ডেস্ক : টানা দুদিন বিক্ষোভের পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বর্তমানে সেদেশের ক্ষমতার রাশ হাতে নিয়েছে নেপালের সেনাবাহিনী। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিদ্রোহীরা চাইছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। দেশটির সেনা কার্কিকে মেনে নেবে কিনা তা নিয়ে যদিও প্রশ্ন রয়ে গিয়েছে।

সুশীলা কার্কি নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার আন্দোলনকারী ছাত্র যুবরা দেশটির রাজধানী কাঠমান্ডুতে বিশেষ সভা করে কার্কিকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে দৈহিক ভাবে উপস্থিত থাকতে না প্রলেওভার্চুয়াল মাধ্যমে সেই সভায় অংশ নিয়েছিলেন। তবে বিদ্রোহী ছাত্র যুবদের প্রস্তাব নেপালের সেনাবাহিনী মেনে নেবে কি না, তা এখনও পরিষ্কার নয়। এর আগে বিদ্রোহীদের একাংশ নেপালের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে সামনে এনেছিল কাঠমান্ডুর নির্দল মেয়র বছর পঁয়ত্রিশের বলেন্দ্র শাহের নাম। অন্য দিকে, সুশীলা কার্কি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন কিনা সে বিষয়ে তাঁর তরফে এখনও চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বিক্ষোভকারীরা যখন তাঁর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তখন তিনি ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও প্রথমেই তিনি ২,৫০০-এরও বেশি স্বাক্ষর পেয়েছেন।

উল্লেখ্য, সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করাকে কেন্দ্র করে নেপালে তুমুল বিক্ষোভে অংশ নেয় ছাত্র যুবরা। সোমবার থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ চলে মঙ্গলবারও। বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। চাপে পড়ে কেপি শর্মা ওলির সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তাতেও পিছু হঠেনি বিদ্রোহীরা। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানায়। সেই দাবি মেনে ইস্তফা দেন নেপালের প্রধানমন্ত্রী।

Post Views: 143

Continue Reading

Previous: শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের পর নেপাল ! হিমালয়ের কোলে অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে কে ?
Next: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পথদুর্ঘটনা ! মাওলদার শ্রীপুর বল্লভপুরে দুই ছাত্রের মৃত্যু

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.