Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিপিএমের পুজোর স্টলে তরুণীর নাচ, ভিডিও দেখে কি বললেন কুণাল ঘোষ ?

সিপিএমের পুজোর স্টলে তরুণীর নাচ, ভিডিও দেখে কি বললেন কুণাল ঘোষ ?

Online Desk অক্টোবর 1, 2025
CPM-Book-Stall.jpg

নিজস্ব সাংবাদিক : পুজোর সময় নানান জায়গায় বই ও পত্রপত্রিকার স্টল দেয় সিপিএম। বহু বছর ধরে চলে আসছে তাদের এই জনসংযোগ কর্মসূচি। এবারও তার অন্যথা হয়নি। বহু জায়গায় এই স্টলের সামনে চলে সাংস্কৃতিক পরিবেশনও। সিপিএম কর্মীরা গান, নাচ, আবৃত্তি নিয়ে পথচলতি পুজোর দর্শনার্থীদের নজর কাড়েন। কাঁচড়াপাড়ায় সিপিএমের এরকমই এক বইর স্টলের সামনে এক তরুণীর নৃত্য পরিবেশনা নজর কাড়লো পুজোর দর্শনার্থীদের। কবি সুকান্ত ভট্টাচার্যের ‘রাণার’ কবিতার ছন্দে ওই তরুণীর নৃত্য ভঙ্গিমা ও উচ্ছ্বাস দেখে থমকে দাঁড়ালেন বহু মানুষ। দেখতে দেখতে সিপিএমের ওই বইস্টলের সামনেরটা রূপান্তরিত হল এক মঞ্চে। তাকে ঘিরে কৌতুলি জনতা। তরুণীর নৃত্য উপভোগ করতে দেখা গেল তাঁদের। স্বাভাবিক ভাবে সেই নৃত্যের দৃশ্য ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। বললেন, “সিপিএমের সঙ্গে বিরোধ থাকবেই। কিন্তু মেয়েটির পারফরমেন্স খুব ভালো লাগলো। যে কোনও দল যখন কঠিন সময়ে থাকে, তখন মেদ ঝরা উপস্থিতির এই তারুণ্যের ঝলক স্বাস্থ্যকর। নতুনরা এই ধরণের পারফরম করলে ভালো লাগে। একজন রাজনীতিমনস্ক তরুণী। মঞ্চ নয়, রাস্তাতেই সাধনা উজাড় করে দিচ্ছে।”

একই সঙ্গে নিজের দলের তরুণদের উজ্জীবিত করতে কার্যত কাঁচড়াপাড়ার ওই তরুণীর নৃত্যকে তুলে ধরলেন। বললেন, “আমার দলের নতুন প্রজন্মেরও অনেকে আছে, তবু, এধরণের ডেডিকেশন আরও বাড়ানো দরকার।”

Post Views: 130

Continue Reading

Previous: ‘নিজেকে কার্টুনের মতো লাগছিল’, বিতর্কের মাঝে মন্তব্য নকভির
Next: জুবিন গর্গের মৃত্যুর তদন্তে গ্রেফতার ম্যানেজার-সহ ২, ‘সবাইকে সন্দেহ করছি’, বললেন স্ত্রী গরিমা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.