Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের মৃত্যুর তদন্তে গ্রেফতার ম্যানেজার-সহ ২, ‘সবাইকে সন্দেহ করছি’, বললেন স্ত্রী গরিমা

জুবিন গর্গের মৃত্যুর তদন্তে গ্রেফতার ম্যানেজার-সহ ২, ‘সবাইকে সন্দেহ করছি’, বললেন স্ত্রী গরিমা

Online Desk অক্টোবর 1, 2025
zubin-garima.jpg

ওঙ্কার ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুর ঘটনার তদন্তে সঙ্গীতশিল্পীর ম্যানেজার এবং সিঙ্গাপুর ইভেন্টের আয়োজককে গ্রেফতার করল পুলিশ। দু’জনকেই বুধবার ভোরে অসমের গুয়াহাটিতে নিয়ে আসা হয়। সূত্রের খবর, কী ভাবে জুবিনের মৃত্যু হল সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্য তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইভেন্টের আয়োজক শ্যামকানু মহন্ত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গুরগাঁওয়ের একটি আবাসন থেকে পাকড়াও করা হয় জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে। দু’জনকেই বুধবার ভোরে গুয়াহাটিতে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে ডুবে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের। গায়কের এমন অকাল প্রয়াণে শোকবিহ্বল হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। কী ভাবে জুবিনের মৃত্যু হল তা জানার জন্য অসম সরকার ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। যার মাথায় রয়েছেন স্পেশাল ডিজিপি এমপি গুপ্তা। ইতিমধ্যে ওই তদন্ত কমিটি মহন্ত ও শর্মাকে নোটিস ধরিয়েছে।

উল্লেখ্য, জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গও অভিযোগ করেছেন, সঙ্গীত শিল্পীর মৃত্যু দুর্ঘটনাবশত নয়। তাঁর দাবি, ‘ঘটনার দিন সেখানে যাঁরা ছিলেন, কেউ সন্দেহের উর্ধ্বে নয়। আমরা এফআইআর করেছি। আয়োজক, ম্যানেজার, প্রত্যেককে সন্দেহ করছি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের আইনব্যবস্থার ওপর পূর্ণ ভরসা রয়েছে। দ্রুত তদন্ত হোক, আমরা সেটাই চাইছি।’

Post Views: 94

Continue Reading

Previous: সিপিএমের পুজোর স্টলে তরুণীর নাচ, ভিডিও দেখে কি বললেন কুণাল ঘোষ ?
Next: রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য এগরায়

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.