Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য এগরায়

রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য এগরায়

Online Desk অক্টোবর 1, 2025
Khurutia.jpg

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : অষ্টমীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের খুরুটিয়া এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত খুরুটিয়া দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত শারদোৎসব মণ্ডপের সামনে টাঙানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ফ্লেক্স রাতের অন্ধকারে কেউ ছিঁড়ে ফেলেছে। ঘটনাটি নজরে আসার পর রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবারের মতো এবছরও খুরুটিয়া দুর্গোৎসব কমিটি যথেষ্ট জাঁকজমক সহকারে দুর্গাপূজার আয়োজন করে। রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদানও পায় এই দুর্গোৎসব কমিটি। সেই উপলক্ষে পূজা মণ্ডপের চারপাশে বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স ও ব্যানার টাঙানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে কে বা কারা ওই ফ্লেক্সগুলিকে ছিঁড়ে নষ্ট করে দেয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পূজা কমিটির পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ, এটি ইচ্ছাকৃতভাবে পুজোর পরিবেশকে অশান্ত করার প্রচেষ্টা। এদিকে, স্থানীয় বাসিন্দারাও এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

পূজা কমিটির তরফে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করা হয়েছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুর্গোৎসবকে ঘিরে এমন ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় মহলে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে।

Post Views: 90

Continue Reading

Previous: জুবিন গর্গের মৃত্যুর তদন্তে গ্রেফতার ম্যানেজার-সহ ২, ‘সবাইকে সন্দেহ করছি’, বললেন স্ত্রী গরিমা
Next: নবমী থেকেই ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.