Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি

বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি

Online Desk সেপ্টেম্বর 25, 2023
20230925_163116.jpg

আল সাদি,ঢাকা প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপনের জন্য বাংলাদেশের জেলা গুলিতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে এবং উপজেলার বিভিন্ন মন্দিরে কারিগররা প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
জেলার হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে – আগামী ২১ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা মহাসমারোহে শুরু হবে। এবার দূর্গা দেবীর ঘোটকে আগমন এবং গমন। জেলায় ৮১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি চলছে। উপজেলাসমূহে ও মহানগরে পুজা মন্ডপের তালিকা অনুসারে মহানগরে ৬৪টি, আদর্শ সদর ২৬টি, সদর দক্ষিণ ৩০টি, নাঙ্গলকোট ১১টি, লালমাই ১৭টি, চৌদ্দগ্রাম ২২টি, মনোহরগঞ্জ ১২টি, লাকসাম ৩৫টি, বরুড়ায় ৯৩টি, চান্দিনা ৭৭টি, বুড়িচং ৪৩টি, ব্রাহ্মণপাড়া ১৬টি, দেবিদ্বার ৯১টি, মুরাদনগর ১৫৫টি, তিতাস ১৩টি হোমনা ৪৯টি, মেঘনা ১১টি, দাউদকান্দি ৪৯টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। চিরায়ত ধর্মীয় ও সামাজিকভাবে আনন্দঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এবার সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যেন কোন বিশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা-বাহিনী কঠোর অবস্থানে থাকবে। প্রতিমা তৈরীর স্থান সমূহে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি করছে।

Post Views: 105

Continue Reading

Previous: বিশ্বকাপের আগে শেষ ম্যাচে অজিদের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে ফিরছেন বিরাট, রোহিত
Next: ধামসা মাদল ও ঝুমুর নাচে নদীয়ায় করম পুজো উৎসব

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.