Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • সকালে ঘুম থেকে ওঠার চারটি দারুন উপায়

সকালে ঘুম থেকে ওঠার চারটি দারুন উপায়

Online Desk অক্টোবর 26, 2024
tttt.jpg

অপরূপা কাঞ্জিলাল: সকাল সকাল ঘুম থেকে ওঠবো। হালকা ব্যায়াম করবো আর তারপরে একটা হেলদি ব্রেকফাস্ট ব্যাস সারাটা দিন ঝরঝরে। এমনটা ভাবলেন কিন্তু করে উঠতে পারলেন না কারণ সকালবেলা ঘুমইতো ভাঙলো না! যখন চোখ খুলল তখন ঘড়িতে বেলা নটা বেজে গিয়েছে। এমন ঘটনা বোধহয় কমবেশি অনেকের সাথেই ঘটেছে। প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা ভেবে শুতে যান যে আগামীকাল আপনি নিশ্চয়ই সকাল সকাল উঠতে পারবেন কিন্তু বেশিরভাগ দিনই তা হয়ে ওঠেনা চোখ যেন আর খুলতে চায় না কি এমনটা হয়তো? কিছুতেই ভেবে পাচ্ছেন না কিভাবে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন!তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে আজ এমন কিছু টিপস উল্লেখ করব যে টিপসগুলিকে কাজে লাগিয়ে সকাল ঘুম থেকে ওঠার কাজটা বেশ সহজ হয়ে যাবে। তাহলে চলুন ঝটপট শুরু করি_

১) প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় পরের দিন ওঠার বিষয়ে মনে মনে নিজেকেই জানিয়ে দেওয়া – এটা কিন্তু আসলে সত্যি আমাদের ব্রেন যে সিস্টেমে চলে তাতে আপনি যদি প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় নিজে ঠিক করেন যে আগামীকাল সকাল ছয়টায় আপনাকে উঠতে হবে এবং সেটি যদি অন্তত তিনবার নিজেকে বলেন তাহলে দেখবেন সকাল সকাল কিন্তু নিজেই আপনি ঘুম থেকে উঠে পড়েছেন। বিজ্ঞান বলে এটা আমাদের মস্তিষ্কের একটি ক্ষমতা যা আপনাকে সকালে আপনারই শুতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে ওঠার কথা স্মরণ করিয়ে ঘুম ভাঙ্গিয়ে দিতে সহায়তা করে।

২) একটি নির্দিষ্ট এবং শ্রুতি মধুর এলার্ম মিউজিক সেট করা – শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে কর্কশ আওয়াজের অ্যালার্ম আমাদের ঘুম থেকে তুলতে সাহায্য করে বলে মনে হলেও আসলে ঘুম ভাঙার যে পদ্ধতি থাকে তাতে এটি একেবারে সহায়ক নয়। এটি আপনার মস্তিষ্কে সজরে আঘাত করার মত তীব্র অনুভূতি দেয় যা আপনাকে ঘুম থেকে হয়তো তুলে দেবে কিন্তু মাথা ধরা আকস্মিক মাথার যন্ত্রণা অথবা খিটখিটে মেজাজ আপনার সকালবেলার ওঠার আনন্দটাই মাটি করে দিতে পারে। তাই শুনতে ভালো লাগে এরকম কোন অ্যালার্ম মিউজিক সেট করুন। দেখবেন ঘুমো ভাঙছে এবং সুন্দর করে ঘুম ভাঙছে।

৩) নির্দিষ্ট একটি টাইম সেট করুন – প্রতিদিন ঘুম থেকে ওঠার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন। কর্মব্যস্ততা এবং শিফটিং ডিউটির কারণে অনেকেরই সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে অসুবিধা হয় ঠিকই কিন্তু যদি আপনি একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা অভ্যাস করে ফেলতে পারেন তাহলে দেখবেন পরবর্তীতে আপনার সকাল সকাল ঘুম থেকে ওঠাটা অনেকটাই সহজ হয়ে যাবে।

৪) ঘরে সূর্যের আলো ঢোকার ব্যবস্থা রাখুন- সকালে যেন ঠিকমত সূর্যের আলো বা রোদ এসে পড়ে। ঘর যত অন্ধকার রাখবেন, ঘুম থেকে উঠতে তত দেরি হবে।

এই টিপস গুলি প্রয়োগ করুন আর সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর সুস্থ দিন উপভোগ করুন।

Post Views: 633

Continue Reading

Previous: নিউজিল্যান্ডের সঙ্গে পুনেতেও হার, ১২ বছর বাদে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার ভারতের
Next: পেঁয়াজ কি সেঞ্চুরি হাঁকাবে ?

সম্পর্কিত গল্প

sexual-harassment-2.png

আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
importanceofhumanrelationships_0.jpg

জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

Online Desk অক্টোবর 9, 2025
IMG-20250924-WA0101-1.jpg

পুজোয় যৌনকর্মীদের পাশে পাশে

Online Desk সেপ্টেম্বর 25, 2025

You may have missed

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
SHASHI-THARROR.png

মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারতকে সরাসরি জড়ানো উচিত নয়, সতর্ক করলেন শশী থারুর

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.