Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুলিশ অফিসারের ভুয়ো পরিচয়, ফেসবুক থেকে যুবতীকে ফাঁসিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

পুলিশ অফিসারের ভুয়ো পরিচয়, ফেসবুক থেকে যুবতীকে ফাঁসিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Online Desk ডিসেম্বর 6, 2025
CV-1.jpg

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান : নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ও ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে কেতুগ্রাম থানার এক সিভিক ভলান্টিয়ার। বর্ধমান মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আজাহার হোসেন। তাঁর বাড়ি কেতুগ্রামে। জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।” অভিযোগ অনুযায়ী, দুর্গাপুরের এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে ভুয়া পরিচয়ে ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলেন আজাহার। পরে নিজেকে পুলিশকর্মী বলে পরিচয় দেন এবং মাসিক বেতন ৭৮ হাজার টাকা দাবি করে। পুলিশ লেখা বাইক নিয়েও ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করতে যেতেন বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই স্বাস্থ্যকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আজাহার। অভিযোগ, হুগলির চন্দননগরের একটি হোটেলে নিয়ে গিয়ে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। বর্তমানে ওই স্বাস্থ্যকর্মী ব্যাঙ্গালুরুতে থাকেন। সত্যতা জানতে পেরে তিনি ১৪ অক্টোবর জেলা পুলিশ সুপারকে ইমেল মারফত অভিযোগ জানান। পরে বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযোগ পাওয়ার পর থেকেই আজাহারের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দাপট দেখাত অভিযুক্ত। এমনকি বড় অফিসারদের সঙ্গে পরিচয় রয়েছে বলেও প্রচার করতেন তিনি।

Post Views: 153

Continue Reading

Previous: মাইলস্টোন ছোঁওয়ার মুখে রোহিত শর্মা, ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত
Next: শেখ হাসিনা কত দিন থাকবেন ভারতে? উত্তর দিলেন এস জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.