Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শেখ হাসিনা কত দিন থাকবেন ভারতে? উত্তর দিলেন এস জয়শঙ্কর

শেখ হাসিনা কত দিন থাকবেন ভারতে? উত্তর দিলেন এস জয়শঙ্কর

Online Desk ডিসেম্বর 6, 2025
jaishankar-hasina-.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। ইতিমধ্যে তাঁকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে নয়াদিল্লিকে চিঠি লেখা হয়েছে। যদিও সেই চিঠির জবাব দেয়নি ভারত সরকার। নরেন্দ্র মোদীর সরকার হাসিনাকে ফেরাবে নাকি ফেরাবে না এই প্রশ্ন নিয়ে জল্পনা চলছে। এই আবহে এ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার এক সামিটে ভারতের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয়, হাসিনা কি যতদিন ইচ্ছে, ততদিন ভারতে থাকতে পারেন? এর জবাবে এস জয়শঙ্কর বলেন, ‘শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে (জুলাই অভ্যুত্থান) এসেছিলেন। আমার মনে হয়, তাঁর সঙ্গে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতিই রয়েছে। এটা এমন একটা বিষয় যেখানে তাঁকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে।’ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁদের থেকে আমরা শুনেছি আগে যেভাবে নির্বাচন হত, তা নিয়ে তাঁরা সন্তুষ্ট নয়। সেটা হলে প্রথমে তাঁদেরকে স্বচ্ছ নির্বাচন করতে হবে।’

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে খুন-সহ মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। হাসিনা দেশত্যাগের পরে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ইউনুসের জমানায় হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল।

Post Views: 185

Continue Reading

Previous: পুলিশ অফিসারের ভুয়ো পরিচয়, ফেসবুক থেকে যুবতীকে ফাঁসিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Next: গোয়ার মাঠে গোয়াকে হারানো বড়ো চ্যালেঞ্জ, কাপ জয়ের লক্ষ্য অস্কারহীন লাল হলুদ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.