Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইস্টবেঙ্গলের এএফসি হারের প্রভাব কি ডার্বিতে!

ইস্টবেঙ্গলের এএফসি হারের প্রভাব কি ডার্বিতে!

Online Desk আগস্ট 15, 2024
FB_IMG_1723649525828.jpg

স্পোর্টস ডেস্ক: ‘ন’বছর পরে এশীয় স্তরের টুর্নামেন্টে নেমেও সাফল্য পাওয়া হল না ইস্টবেঙ্গল এফসি-র। বুধবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রাথমিক পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের আলটিন আসিরের কাছে ২-৩-এ হার মানল তারা। প্রথমার্ধে তেমন ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ফুটবল খেলে তারা। তা সত্ত্বেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল-হলুদ বাহিনী।

এ দিন যুবভারতীতে সাত মিনিটেই গোল করে কলকাতার দলকে এগিয়ে দেন ডেভিড লালনসাঙ্গা। কিন্তু তার দশ মিনিট পরেই সমতা এনে ফেলেন আলটিন আসিরের মিডফিল্ডার মিরাত আনায়েভ। ২৭ মিনিটের মাথায় তারা এগিয়ে যায় নুরমিরাদভ সেলিমের গোলে। বিরতির পর দলের হয়ে তৃতীয় গোল করেন মিহাইল টিটভ। ৫৯ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে ব্যবধান কমান সল ক্রেসপো।

এর পর সমতা আনার মরিয়া চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু তাদের দুর্ভাগ্য যে, আধ ঘণ্টারও বেশি সময় ধরে মরিয়া চেষ্টা করেও সফল হয়নি তারা। এই হারের ফলে ইস্টবেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ অভিযান শুরুতেই শেষ হয়ে গেল। গ্রুপ পর্বে খেলার সুযোগ পাওয়া হল না তাদের। জয়ী আলটিন আসির গ্রুপ পর্বে খেলবে। এরপরই ডুরান্ড কাপ ডার্বি। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত ডার্বিতে অন্য ফলের ব্যাপারে আশাবাদী। তার কথায়,সাপোর্টারদের মাঠে আসার জন্য ধন্যবাদ। তবে আমরা তাঁদের খুশি না করতে পারার জন্য দুঃখিত। ওরা ভাল দল। আমাদের প্লেয়াররা পুরো ফিট ছিল না। তারওপর তরুণ দল। ওদের এএফসিতে খেলার অভিজ্ঞতা আছে। চ্যাম্পিয়ন্স লিগ টু কঠিন। এবার এএফসি চ্যালেঞ্জ কাপে ফোকাস করব।’ এই হারের প্রভাব কি আসন্ন ডার্বিতে পড়বে? তেমন মনে করছেন না লাল হলুদের স্প্যানিশ কোচ। বৃহস্পতিবার ফুটবলারদের ছুটি দিয়েছেন। শুক্রবার এবং শনিবার বড় ম্যাচের প্রস্তুতি সারবেন কুয়াদ্রাত। ফুটবলারদের শারীরিক কন্ডিশন দেখেই ডার্বির প্রথম একাদশ তৈরি করবেন। কুয়াদ্রাত বলেন, ‘ডার্বির আগে দুটো সেশন পাব। দেখব প্লেয়াররা কতটা রিকভার করছে। মন, মেজাজ কেমন আছে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেব।’

Post Views: 63

Continue Reading

Previous: ভিনেশের রুপো জয়ের আশা শেষ
Next: ফের অশান্ত ভাটপাড়া, তৃণমুল কর্মী খুন

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

drft.png

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.