Skip to content
মে 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবি, সন্দীপ নন্দীরা ব্রোকার বললেন অস্কার

নবি, সন্দীপ নন্দীরা ব্রোকার বললেন অস্কার

Online Desk মে 10, 2026
Sports.jpg

স্পোর্টস রিপোর্টার : ক্লাবের বিরুদ্ধে প্রতিদিনই ক্ষোভ উগে দিচ্ছেন কোচ অস্কার ব্রুজোঁ। গত রবিবার মরসুম শেষে দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। অভিযোগ ছিল ক্লাবের পরিকল্পনার অভাব। একসপ্তাহের মধ্যে আবারও বোমা ফাটালেন তিনি। রাত পোহালেই আইএসএল ২০২৫-২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচ পঞ্জাব এফসির বিরুদ্ধে। তারই প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে একহাত নিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনদের। নবি, অ্যালভিটো ডি’কুনহা, সন্দীপ নন্দীদের ‘ব্রোকার’ বলে অভিহিত করলেন তিনি। সঙ্গে এও বললেন, এরা থাকলে ক্লাবের উন্নতি হবে না। শুধু তাই নয় সাংবাদিক সম্মেলন শেষেও সেই কথা আরও একবার বললেন, জোড়ের সঙ্গে প্রতিস্থাপন করলেন তাঁর বক্তব্যকে।চোট-আঘাত না-থাকায় পঞ্জাব ম্যাচে পূর্ণশক্তির দলই পাচ্ছে ইস্টবেঙ্গল ৷ একসময় যে কোচকে ‘গো-ব্যাক’ ধ্বনি শুনতে হয়েছে, এখন তাঁর কোচিংয়েই আইএসএল জয়ের স্বপ্ন দেখছে লাল-হলুদ ৷ এই বদলে যাওয়া আবহাওয়াতেই অস্কার ব্রুজোঁ ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের একহাত নিলেন ৷

সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ছিল কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর কোন মন্ত্রে দল ঘুরে দাঁড়িয়েছে ? উত্তরটা দেওয়ার জন্য ব্রুজোঁ যেন মুখিয়ে ছিলেন। দমকা হাওয়ার মত বললেন, “আলভিটো ডি’কুনহা, রহিম নবি, সন্দীপ নন্দী দলের ক্ষতি করার চেষ্টা করেছে ৷ এরা ক্লাবের ক্যানসার ৷ ক্লাব থেকে এদের দূরে রাখতে হবে ৷ ক্লাবের অন্দরে ফুটবলারদের কমিশন চাওয়ার যে প্রচেষ্টা রয়েছে সেটাও বন্ধ করা দরকার ৷ মানোলো মার্কুয়েজের মন্তব্য যেমন ফেডারেশন কাটছাঁট করেছে, আমার মন্তব্য তেমনটা করবেন না।”তবে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক হলেও ম্যাচ থেকে মনোসংযোগ হারাতে নারাজ লাল-হলুদ কোচ ৷ দল হিসেবে পঞ্জাব এফসি যে যথেষ্ট শক্তিশালী, তা মনে করিয়ে দিলেন ৷ অস্কার বলছেন, “ওদের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে ৷ এফিয়ং ভালো স্ট্রাইকার ৷ আমাদের নজরে রাখতে হবে ৷ আমাদের সতর্ক থাকতে হবে। সাজঘরের আবহে এখন পঞ্জাব ছাড়া আর কিছু নেই ৷”

প্রায় একইসঙ্গে তাঁর সংযোজন, “আমরা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। মরশুমে আমরা দু’টো ফাইনাল টাইব্রেকারে হেরেছি। এবার কোনও চাপ নেই ৷ খোলা মনে সবাই পরিস্থিতি উপভোগ করছে ৷”

Post Views: 16

Continue Reading

Previous: নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক ঘিরে কড়া নিরাপত্তা, তৎপর পুলিশ প্রশাসন
Next: ‘১০ বছর আগে আমাদের মাত্র ২ জন বিধায়ক ছিল, আজ দুশোর বেশি’ বেঙ্গালুরু থেকে এভাবেই বাংলা জয়ের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্পর্কিত গল্প

Bangladesh.jpg

হামের মহামারী, নিষ্পাপ শিশুর মৃত্যু ও রাষ্ট্রের দায়

Online Desk মে 10, 2026
Suvendu.jpg

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা, নিরাপত্তা জোরদার করতে তৎপর প্রশাসন

Online Desk মে 10, 2026
Untitled.png

পালাবদল হতেই নতুন সরকারের কাছে ‘তোলাবাজি’ বন্ধের আর্জি বাস মালিক সংগঠনদের

Online Desk মে 10, 2026

You may have missed

Bangladesh.jpg

হামের মহামারী, নিষ্পাপ শিশুর মৃত্যু ও রাষ্ট্রের দায়

Online Desk মে 10, 2026
Suvendu.jpg

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভা, নিরাপত্তা জোরদার করতে তৎপর প্রশাসন

Online Desk মে 10, 2026
Untitled.png

পালাবদল হতেই নতুন সরকারের কাছে ‘তোলাবাজি’ বন্ধের আর্জি বাস মালিক সংগঠনদের

Online Desk মে 10, 2026
FotoJet-4.jpg

‘১০ বছর আগে আমাদের মাত্র ২ জন বিধায়ক ছিল, আজ দুশোর বেশি’ বেঙ্গালুরু থেকে এভাবেই বাংলা জয়ের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Online Desk মে 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.