Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অন্য ক্লাবের অফার এলেও লাল হলুদের টানেই ইস্টবেঙ্গলে হিজাজি

অন্য ক্লাবের অফার এলেও লাল হলুদের টানেই ইস্টবেঙ্গলে হিজাজি

Online Desk জুন 26, 2024
IMG-20240625-WA0078.jpg

স্পোর্টস ডেস্ক : মরসুমে দলগঠনে বেশ জোর দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। নতুন ফুটবলার যেমন দলে নেওয়া হচ্ছে তেমনই গত মরসুমের ক্লেটন সিলভার মত অনেক ভালোমানের ফুটবলারকে দলে রেখে দিচ্ছে লাল হলুদ ক্লাব। তবে গোল করার যেমন লোক চাই তেমন গোল বাঁচানোর লোকও চাই। এবারে তারা জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরকে আরও ২ বছরের চুক্তিতে সই করালো লাল হলুদ ক্লাব।১২ বছর পরে লাল হলুদ ক্লাবের ঝুলিতে গতবছর সর্বভারতীয় ট্রফি আসে সুপার কাপ জেতে ইস্টবেঙ্গল ক্লাব।আইএসএল আর কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে খেলেছেন ২২টি ম্যাচ। আইএসএলের গত মরসুমে দ্বিতীয় সর্বাধিক ক্লিয়ারেন্স (৯৯), হেডে দ্বিতীয় সর্বাধিক ক্লিয়ারেন্স (৫৮), দ্বিতীয় সর্বাধিক ব্লক (২২) এই ডিফেন্ডারেরই। সুপার কাপে দুটি গোলও করেছিলেন হিজাজি।এদিন হিজাজি জানালেন,’আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। এই ক্লাবের হয়ে নানা বিশেষ মুহূর্ত উপহার পেয়েছি। সমর্থকরা আমাকে কতটা ভালো বাসে সেটা উপলব্ধি করতে পেরেছি। সমর্থকরাই আমাদের শক্তি। প্রতিটা ম্যাচেই আমাকে ওরা তাতিয়েছে। জর্ডনের বাইরে আমি প্রথম কলিঙ্গ সুপার কাপ ট্রফিই জিতেছি। আগামী মরসুমে ইস্টবেঙ্গলকে আরও সাফল্য দিতে চাই। সমর্থকদের বলব ক্লাবের পাশে খারাপ ভালো সবসময় থাকুন । আশা করছি আগামী মরসুমে আমরা আরও ভালো পারফরমেন্স করতে পারব।’এদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বললেন,’ইস্টবেঙ্গল ডিফেন্সকে ও পরিচালনা করে হিজাজি। গত আইএসএল আর সুপার কাপে দলের ভালো পারফরমেন্স হওয়ার অন্যতম কারণ ছিল হিজাজি। অন্য ক্লাবের অফার থাকলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার ২ খেলতে পারবে আর ক্লাবের প্রতি ভালোবাসায় ইস্টবেঙ্গলে সই করল আবার।’

Post Views: 62

Continue Reading

Previous: হাফ ডজন গোলে জয় পেয়ে লিগের উন্মাদনা বাড়িয়ে দিল মহামেডান
Next: ৫ বছরের জন্য বাগানে আপুইয়া

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.