Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোল মিসের জন্য স্মরণীয় হয়ে থাকবে রবিবারের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ

গোল মিসের জন্য স্মরণীয় হয়ে থাকবে রবিবারের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ

Online Desk মে 18, 2026
mohun-east.jpg

ওঙ্কার ডেস্ক: গোল মিসের জন্য মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে। রবিবারের ম্যাচে দুই দল যদিও একটি করে গোল করেছে। ম্যাচ ড্র হলেও এদিনের খেলায় দুই দলই আরও বেশি গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু তা হেলায় মিস করেছে লাল হলুদ এবং সবুজ মেরুন শিবির। ম্যাচ ড্র হওয়ার কারণে টুর্নামেন্টের ভাগ্য আপাতত ঝুলে রইল।

এদিন খেলার শুরুতে মোহনবাগানের প্রয়াত প্রাক্তন সভাপতি টুটু বসুর স্মৃতিতে নীরবতা পালন হয়। দু’দলের ফুটবলারেরা নীরবতা পালন করেন। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় মোহনবাগানকে। প্রথম দিকে কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি তাঁরা। ইস্টবেঙ্গলের ফুটবলারেরা একাধিক গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয় লাল হলুদ শিবির। বর্তমানে গোল পার্থক্যের কারণে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে রয়েছে। শিরোপা জেতার জন্য আগামী ম্যাচে মোহনবাগানকে যেমন জয় ছিনিয়ে আনতে হবে, তেমনই ইস্টবেঙ্গলকেও জিততে হবে। যদি দুটো দলই ড্র করে সেক্ষেত্রে সমীকরণ বদলে যাবে। কারণ, মুম্বইয়ের বিরুদ্ধে যদি পঞ্জাব এফসি জিতে যায়, তাহলে তারা ২৫ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলই ২৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকবে।

ইস্টবেঙ্গল শেষ ম্যাচে ইন্টার কাশীকে হারালেই লিগ জিততে পারবে। তবে সে ক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গলের গোলপার্থক্যকে টপকে যাতে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। শেষ ম্যাচে কাশীর সঙ্গে ড্র হলে, এসসি দিল্লির বিরুদ্ধে মোহনবাগানকেও ড্র করতে হবে। এদিকে মোহনবাগানকে শেষ ম্যাচে জিততে হবে। লাল-হলুদ শিবিরের থেকে তাদের গোলপার্থক্য বেশি থাকতে হবে। যদি মোহনবাগান ড্র করে, তা হলে ইস্টবেঙ্গলকে হারতে হবে।

Post Views: 69

Continue Reading

Previous: এয়ার শো চলাকালীন হঠাৎ ভেঙ্গে পড়ল দুই মার্কিন যুদ্ধবিমান; বরাত জোরে বেঁচে ফিরলেন চার পাইলট
Next: চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল ! আশাবাদী অস্কার, অন্যতম সেরা ডার্বি বললেন লোবেরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.