Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল ! আশাবাদী অস্কার, অন্যতম সেরা ডার্বি বললেন লোবেরা

চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল ! আশাবাদী অস্কার, অন্যতম সেরা ডার্বি বললেন লোবেরা

Online Desk মে 18, 2026
Durby.jpg

স্পোর্টস রিপোর্টার : রবিবারের ডার্বি ১-১ ব্যবধানে ড্র। এই ড্রয়ের পরে ফের জমে গেল চ্যাম্পিয়ানশীপের জন্য দৌড়। অর্থাৎ দুটো দলের কাছে বাকি ম্যাচ দুটো জিততেই হবে। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এমনটাই বললেন । অস্কার বলেন, ‘আমরা শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হব। আমরা সুবিধাজনক জায়গায় আছি। আমরা জিতে চ্যাম্পিয়ন হব। আমরা একটা গোল করলে, মোহনবাগানকেও আরও বেশি গোল করতে হবে। আমরা বিশ্বাস করি, ওরা সেটা পারবে না।’

ডার্বির আগে বিপক্ষকে নিয়ে ভাল মতো হোমওয়ার্ক সারেন ব্রুজো। তারই প্রতিফলন ঘটল মাঠে। অস্কার বলেন, ‘আমাদের জেতা ম্যাচ। আমরা এত সুযোগ পেয়েও জিততে পারিনি। আমরা নিজেদের খেলা খেলেছি। মোহনবাগানের খেলার ধরন জানি। জেমিকে সামনে রেখে খেলবে জানতাম। তবে আমাদের গোল কনভার্ট করতে হবে। এদিকে নজর রাখতে হবে। আমরা বইয়ের একটা নতুন পাতা খুললাম। যা এতদিন কেউ খোলেনি। সবাই খালি ব্যর্থতা দেখে এসেছে। এবার নতুন কিছু হতে চলেছে। সাফল্যের সাক্ষী থাকবে সমর্থকরা।’

হাল ছাড়তে চান না মোহনবাগান কোচ। সার্জিও লোবেরা বলেন, ‘আমাদের হাতে আর কিছু নেই। এমন পরিস্থিতি আমরা চাইনি। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’ ম্যাচের শেষদিকে বড় চেহারার দুই বিদেশি ডিফেন্ডারকে বসিয়ে দেন বাগান কোচ। তার কিছুক্ষণ পরই গোল হজম করেন। এটাই কি স্প্যানিশ কোচের বড় ভুল ছিল ? তেমন মনে করছেন না লোবেরা। জানান, গোল পাওয়ার জন্য তাঁকে ঝুঁকি নিতেই হত। এমন ক্ষেত্রে মাঝেমধ্যে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও থাকে। ইস্টবেঙ্গলের খেলার প্রশংসা করেন। অস্কারের সঙ্গে একমত লোবেরা। বাগান কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, এটা তাঁর দেখা সেরা ডার্বিগুলোর মধ্যে অন্যতম।

Post Views: 83

Continue Reading

Previous: গোল মিসের জন্য স্মরণীয় হয়ে থাকবে রবিবারের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ
Next: ফের ট্রেনে অগ্নিকান্ড! পাটনাগামী এক্সপ্রেস ট্রেনের কামরায় আগুন লেগে চাঞ্চল্য বিহারের সাসারামে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.