Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নর্থ ইস্ট ম্যাচে নামার আগেও রেফারি নিয়ে বিরক্তি প্রকাশ কুয়াদ্রাতের

নর্থ ইস্ট ম্যাচে নামার আগেও রেফারি নিয়ে বিরক্তি প্রকাশ কুয়াদ্রাতের

Online Desk ফেব্রুয়ারি 10, 2024
WhatsApp-Image-2024-02-07-at-20.23.29.jpeg

স্পোর্টস ডেস্ক : শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। তবে গুয়াহাটিতে নামার আগেও ডার্বিতে রেফারির সিদ্ধান্ততে ম্যাচ ড্র কিছুতেই ভুলতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। এদিন তিনি জানালেন,’সায়নকে যে ভাবে ফাউল করা হয়েছিল তাতে দিমিত্রিকে কার্ড দেখাতে পারতেন, কিন্তু রেফারি তা করেননি। এ ভাবে ফুটবলের উন্নতি হয় না।” এর সঙ্গেই তাঁর সংযোজন, “প্রত্যেকটা দল নকআউটে ওঠার জন্য লড়াই করছে। সেখানে রেফারির একটা কার্ড’ও বড়সড় প্রভাব ফেলতে পারে।’ তবে কুয়াদ্রাত জানালেন,’প্লে অফের লক্ষ্যে পৌঁছনোর জন্য আমরা অনেক কিছু করছি। অনেক চেষ্টা করছি। প্রতি গেমেই জেতার সুযোগ পেয়েছি আমরা। এই জায়গায় দাঁড়িয়ে আরও বেশি পয়েন্ট পাওয়া উচিত ছিল আমাদের। কিন্তু পাইনি, কখনও নিজেদের ভুলে, কখনও অন্যের ভুলে।
আমরা আমাদের পরিকল্পনা বজায় রাখব। আরও শক্তিশালী হয়ে উঠতে হবে আমাদের। এ পর্যন্ত ২২টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে হেরেছি আমরা। কারণ. আমাদের দল শক্তিশালী। কিন্তু আক্রমণে আমরা কিছুটা দুর্বল হয়ে আছি। যথেষ্ট পরিমানে গোল পাইনি আমরা। ফারাকটা এই জন্যই তৈরি হয়ে গিয়েছে। তাই ম্যাচের শেষ দিকে আমাদের এক গোলের ব্যবধান নয়, দু-তিন গোলের ব্যবধান তৈরির চেষ্টা করতে হবে”।
কুয়াদ্রাত আরও বলেন, “আমরা এমন একটা দল গড়ার চেষ্টা করছি, যারা আইএসএলের উচ্চ পর্যায়ে খেলার যোগ্য হয়ে উঠতে পারে। আমরা এখন পর্যন্ত দু’টো ফাইনালে উঠেছি এবং দেখাতে পেরেছি যে, মোহনবাগান , মুম্বই সিটি এফসি ও ওডিশা এফসি-র মতো চ্যাম্পিয়ন টিমগুলোকেও আমাদের দল সমস্যায় ফেলতে পারে”।

গোলের অভাব মেটানোর জন্যই যে নতুন দুই বিদেশী ফেলিসিও ব্রাউন (স্ট্রাইকার) ও ভিক্টর ভাজকেজকে (মিডফিল্ডার) নিয়ে এসেছেন বলে জানান ইস্টবেঙ্গল কোচ। বলেন, “গোলের অভাবের জন্যই কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করেছি আমরা। যেমন ভিক্টর ও ফেলিসিওকে নেওয়া হয়েছে। আশা করি, ওরা আমাদের আরও বেশি গোল দিতে পারবে, আমাদের গোলের খরা মেটাবে। সায়ন ও বিষ্ণুর মতো তরুণদেরও তুলে ধরার চেষ্টা করছি, যাতে ওরা আক্রমণে আরও সুযোগ তৈরি করে দিতে পারে।’

Post Views: 107

Continue Reading

Previous: হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না হাবাস
Next: সন্দেশখালিতে তৃনমূলের বিরুদ্ধেই প্রতিরোধ তৃনমূলের ?

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.