Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেঙ্গালুরুর সামনে ডু অর ডাই পরিস্থিতি টিম কুয়াদ্রাতের

বেঙ্গালুরুর সামনে ডু অর ডাই পরিস্থিতি টিম কুয়াদ্রাতের

Online Desk এপ্রিল 7, 2024
WhatsApp-Image-2024-04-06-at-21.44.48.jpeg

স্পোর্টস ডেস্কঃ রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাঁর দল যে উজ্জীবিত হয়েই মাঠে নামবে, তা জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রাত। রবিবারের এই ম্যাচেই বোঝা যাবে সেরা ছয়ের মধ্যে থাকার কোনও সম্ভাবনা ইস্টবেঙ্গলের আছে কি না।

সুনীল ছেত্রীর দল এ বার লিগে মোটেই ভাল ও ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে গত ম্যাচে ওডিশা এফসি-র বিরুদ্ধে তাদের গোলশূন্য ড্র তাদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে কেরালা ব্লাস্টার্সকেও হারায় তারা, হায়দরাবাদের বিরুদ্ধেও জেতে। এই সাফল্যগুলিই তাদের ফের ছ’নম্বরের দৌড়ে উজ্জ্বল করে তুলেছে।

কার্ড সমস্যার জন্য বুধবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে সাইডলাইনে থাকতে পারেননি কুয়াদ্রাত। এই ম্যাচে সাইডলাইনে ফিরছেন তিনি। দলের ছেলেদের বরাবরই উজ্জীবিত করে থাকেন। এখন আরও বেশিই উজ্জীবিত করছেন এবং তাঁর ধারণা, লাল-হলুদ শিবিরের ফুটবলাররা রবিবার যথেষ্ট উজ্জীবিত হয়েই মাঠে নামবেন।

শনিবার সাংবাদিকদের কুয়াদ্রাত বলেন, “দলের ছেলেরা যথেষ্ট উজ্জীবিত। গত ম্যাচের আগেও আমরা নিজেদের মধ্যে অনেক ভাল ভাল কথা বলেছিলাম। যেখানে আমি বলেছিলাম, এখন আমাদের ঠিক কী করতে হবে। তাই আমি বেঞ্চে না থাকলেও কোনও সমস্যা হয়নি। কারণ, ওদের কী করতে হবে, তা জানা ছিল। কালও ব্যাপারটা একই। কাল ছেলেরা উজ্জীবিত হয়ে মাঠে নামবে। কারণ, ওরা জানে যে মরশুমের শেষটা এমনই হওয়ার কথা ছিল আমাদের। সারা মরশুম আমরা যে পরিশ্রম করার জন্য, তা মরশুমের শেষে ভাল কিছু পাওয়ার জন্যই। আমরা যদি ছ’নম্বর জায়গাটা সুরক্ষিত করতে পারি, তা হলে সেই ভাল জিনিসটাই পাওয়া যাবে”।

Post Views: 94

Continue Reading

Previous: বালুরঘাটে প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর
Next: বহরমপুরে অধীর চৌধুরীর বর্ণাঢ্য প্রচার

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.