Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কেরালাকে ৪ গোল, সুপার সিক্স কি সম্ভব ইস্টবেঙ্গলের ?

কেরালাকে ৪ গোল, সুপার সিক্স কি সম্ভব ইস্টবেঙ্গলের ?

Online Desk এপ্রিল 4, 2024
WhatsApp-Image-2024-04-04-at-11.38.54-AM.jpeg

স্পোর্টস ডেস্ক : লড়াই করে জয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে কেরালা মাঠে কেরালা ব্লাস্টার্সকে ৪-২গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। এদিন যদিও লড়াই সহজ ছিল না।প্রথমার্ধের শেষে ১-১ ফলাফল ছিল।তবে শেষ ৪৫ মিনিট উত্তেজনায় ভরা ছিল । চারটে গোল, একটি লালকার্ড। জোড়া গোল সল ক্রেসপো এবং নাওরেম মহেশের। প্রথমে দাইসুকের আত্মঘাতী গোল দেওয়া হলেও পরে সেটা মহেশকে দেওয়া হয়। জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এল কার্লেস কুয়াদ্রাতের দল। সমসংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি পেয়ে ছয় নম্বরে বেঙ্গালুরু এফসি। যুবভারতীতে পরের ম্যাচে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল । এই ম্যাচটাই টেবিলে পার্থক্য গড়ে দিতে পারে। এদিন কুয়াদ্রাত কার্ড সমস্যায় থাকতে পারেননি। ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখছে। আর এই ম্যাচে কোচিং করানো বিনো জর্জ বললেন,“আমাদের পরিকল্পনা সফল হয়েছে। আমাদের হেড কোচ ছেলেদের যে রকম নির্দেশ দিয়েছিলেন, তারা সেই নির্দেশ পালন করেছে। সব কিছুই ঠিকঠাক হয়েছে আজ। তাই জিততে পেরেছি।
আমাদের দলের তরুণ ফুটবলাররা দারুন খেলছে। আজ আমনের পারফরম্যান্স তো খুবই ভাল হয়েছে। ওর জন্য একটা গোল পেয়েছি আমরা। আমাদের কোচ কার্লস জুনিয়র খেলোয়াড়দের খুবই পছন্দ করেন, ওদের উৎসাহ দেন এবং অনেক সুযোগও দেন। ওরাও নিজেদের প্রমাণ করছে। পরের ম্যাচে আমাদের বেঙ্গালুরুর বিরুদ্ধে। ওরা নিশ্চয়ই খেলবে ওই ম্যাচেও। আশা করি সেরাটাই দিতে পারবে ওরা।’

Post Views: 187

Continue Reading

Previous: বাংলার ফুটবলে উন্নতি করতে লিগে একাধিক নিয়ম আনছে আইএফএ
Next: বারুইপুরে সৃজনের প্রচারে মানুষের ঢল

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.