Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পিছিয়ে পড়েও উঠে দাঁড়ালো মোহনবাগান, লড়াইয়ের ডার্বি ড্র

পিছিয়ে পড়েও উঠে দাঁড়ালো মোহনবাগান, লড়াইয়ের ডার্বি ড্র

Online Desk ফেব্রুয়ারি 3, 2024
FB_IMG_1706977692134.jpg

স্পোর্টস ডেস্ক : প্রথম ডার্বি ড্র।যুবভারতীর ফলাফল ২-২। এদিন হাড্ডাহাড্ডি ম্যাচে দুইদলই ভালো ফুটবল খেলে ফলে ফলাফল দেখে খুশি হওয়ারই কথা দুই দলের সমর্থকদের কাছে। এদিন ম্যাচের শুরুতেই গোল পায় ইস্টবেঙ্গল।৩ মিনিটে বাঁ-দিক থেকে আক্রমণের ওঠে ইস্টবেঙ্গল। মহেশ বল পেয়ে নিশুকে পাস বাড়ান। নিশু আবার বক্সে দাঁড়িয়ে থাকা অজয় ছেত্রীকে ক্রস বাড়ান। অজয় গোল করে যান। ১৪ মিনিটে শেষ পর্যন্ত হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সেন্টার-ব্যাক আনোয়ার আলি মাঠ ছাড়েন তাঁর জায়গায় নামেন আমনদীপ।তবে ১৭ মিনিটে মোহনবাগান ম্যাচে সমতা ফেরায়। ডান দিকের ফ্ল্যাঙ্ক দিয়ে বারবার আক্রমণে ওঠে।আর সেখান দিয়ে আক্রমণে উঠেই ব্রেন্ডন হ্যামিল ক্রস বাড়ান সাদিকুকে। ভলিতে গোল করে সমতা ফেরান সাদিকু। উচ্ছ্বাসে ভাসল গোটা গ্যালারি ফাটলো বাজি।গোল হজম করতেই স্ট্র্যাটেজি বদলান লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত। ক্রেসপোকে তুলে নামান সায়ন বন্দ্যোপাধ্যায়কে। এরপর ম্যাচ চলতে থাকে।৪৪ মিনিটে বাঁ-দিক থেকে নিশুর ক্রস ধরে ইস্টবেঙ্গল প্রায় স্কোর করে ফেলছিলেন নন্দকুমার।তবে বাগান গোলকিপার বিশাল কাইথ সুন্দর সেভ করেন।প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। সেকেন্ড হাফের ৫৫ মিনিটেই ইস্টবেঙ্গল সমতা ফেরায়।ক্লেটন সিলভা বাঁ-দিক থেকে ক্রস বাড়াব নন্দ কুমারকে। সায়ন ক্রস মিস করলেও, দীপক টাংরি বক্সের মধ্যে মহেশকে ধাক্কা দিলে রেফারি তাঁকে হলুদকার্ড দেখান। তার মানে টাংরিকে পরের ম্যাচে পাওয়া যাবে না। পাশাপাশি নওরেম মহেশকে অযথা ফাউল করে, তাঁর ঘাড়ের উপর উঠে পড়েছিলেন দীপক টাংরি। পেনাল্টি দেওয়া হয় ইস্টবেঙ্গলকে। আর পেনাল্টি থেকে গোল করে নেন ক্লেটন সিলভা।এরপর আর্মান্দো সাদিকু হলুদ কার্ড দেখেন। যা নিয়ে মাঠে হতাশা প্রকাশ করেন বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস।৬২ মিনিটে সায়নের সঙ্গে পেত্রাতোসের প্রথমে ঝামেলা শুরু হয়। সেখান থেকে সেই ঝামেলা বড় আকার নেয়। দুই দলের প্লেয়াররাই বাদানুবাদে জড়িয়ে পড়েন। সায়নকে তুলে বিষ্ণুকে নামান লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত।পেত্রাতোস ফ্রি-কিক নিলে ইস্টবেঙ্গল সেটা ক্লিয়ার করে নেয়।৬৬ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান নওরেম। তার জায়গায় নামেন এডউইন।৭০ মিনিটে জোড়া পরিবর্তন হয় মোহনবাগানে। দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপাকে তুলে সুমিত রাঠি এবং জেসন কামিন্সকে নামান হাবাস । ইস্টবেঙ্গলের অজয় ছেত্রীর জায়গায় নামেন ভিপি সুহের।৮৭ মিনিটে মোহনবাগানের ত্রাতারূপে উঠে এলো সেই দিমিত্রি পেত্রত্রাস।সাহালের ক্রস, লালচুননুঙ্গার ডিফ্লেকশনে বল পান পেত্রাতোস। জোরালো শটে গোল করে যান। অতিরিক্ত সময় দেওয়া হয় ৭ মিনিটে র তবে গোল আসেনি আর।এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এলো ইস্টবেঙ্গল। মোহনবাগান রইল ৫ নম্বরেই। তবে এদিন মাঠ ভরলো না।

Post Views: 81

Continue Reading

Previous: বাঘরোলের আতঙ্ক ডায়মন্ডহারবারে
Next: ডার্বি শেষে খলনায়ক শুধুই রেফারি

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.