Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডুরান্ড ডার্বি জিতে সেমিফাইনালে অভিষেকের দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল

ডুরান্ড ডার্বি জিতে সেমিফাইনালে অভিষেকের দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 18, 2025
FB_IMG_1755455034488.jpg

স্পোর্টস ডেস্ক : ডুরান্ড ডার্বির যুবভারতীতে কোয়াটার ফাইনালে যুবভারতীতে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডার্বি জিতলো ইস্টবেঙ্গল। আর এই ডার্বির নায়ক দিমিত্রিয়স। তিনিই জোড়া গোল করলেন। ডার্বি শুরুর আগে অনেকে ইস্টবেঙ্গলকে ফেভারিট ধরেছিল আর ফেভারিটের মতই খেললো টিম লাল হলুদ। ৩ মিনিটে মিগুয়েলের বাড়ানো পাস থেকে এডমুন্ডের নেওয়া শট। বিশাল কাইথ সুন্দর দক্ষতায় সেভ করেন। ১০ মিনিটে ডান প্রান্ত হয়ে এডমুন্ড আক্রমণে গেলেও, তাকে বাধা দেন টেকচাম অভিষেক। ১১ মিনিটে আনোয়ার কাড়তে গিয়ে সংঘর্ষ হয় সাহালের সঙ্গে। সেখান থেকে ফ্রি কিক পায় মোহনবাগান। তবে কাজে লাগাতে ব্যর্থ। ১৭ মিনিটে পেশিতে টান ধরায় হামিদের বদলে মাঠে নামেন দিমিত্রিয়স।আর সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা দিল। ২৫ মিনিটে বক্সের বাইরে মহেশকে কান টেনে ধরে ফাউল করেন অলড্রেড। যদিও রেফারি কোন কার্ড দেখান নি। সেখান থেকে মিগুয়েলের নেওয়া ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৩৩ মিনিটে মহেশের থ্রু বলে শট নিয়ে জালে জড়ান দিমিত্রিয়স। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোল। তবে ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল বক্সের মধ্যে ধরেন বিপিন। সেই সময় তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে ফাউল করেন আশিস রাই। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করলেন দিমিত্রিয়স। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

সেকেন্ডহাফের শুরুতেই ৪৭ মিনিটে গোলের সুযোগ মিস করে মোহনবাগান। বক্সের ভিতরে বল পেয়ে গোল মিল সহাল আব্দুল সামাদের। কামিন্সকে বল বাড়ালে গোলের সুযোগ ছিল। আর ৫২ মিনিটে ফের গোল লাল হলুদের।মহেশের থেকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত শট দিয়ামান্তাকোসের। আটকাতে পারেননিবিশাল কাইথ। তবে ৬৭ মিনিটে গোল শোধ করে মোহনবাগান।কর্নার থেকে বল পান থাপা। তিনি সরাসরি ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে শট নেন। ডিফেন্স চেরা শটে গোল করেন।গোল করার পরে মোহনবাগান কোচ হোসে মোলিনা সাহল আবদুল সামাদ, টস অ্যালড্রেড, অনিরুধ থাপাকে তুলে দিমিত্রি পেত্রাতোস, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাসকে নামায়। ৭৩ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পায় মোহনবাগান।বক্সের ভিতর থেকে আশিস রাইয়ের পাওয়ারফুল শট। তবে দারুণ সেভ করেন লাল হলুদ গোলকিপার প্রভুশিখন গিল। এরপর আর মোহনবাগান সুযোগ পেয়েও গোল করতে পারেনি। অন্যদিকে অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দিমিত্রিয়স বক্সে গোলকিপারকে একা পেয়েও নিজের ও দলের হ্যাটট্রিক মিস করেন। জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে অভিষেক ব্যানার্জীর ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামবে তারা।

Post Views: 191

Continue Reading

Previous: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ
Next: হাসিনা আমলে সেনাবাহিনীতে ‘দলবাজি’র অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ল ইউনুস সরকার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.