Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাসিনা আমলে সেনাবাহিনীতে ‘দলবাজি’র অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ল ইউনুস সরকার

হাসিনা আমলে সেনাবাহিনীতে ‘দলবাজি’র অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ল ইউনুস সরকার

Online Desk আগস্ট 18, 2025
hasina.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘ শাসনকালে সেনাবাহিনীর ভেতরেও দলবাজি হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন সেনার একাংশ ও বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই অভিযোগ পর্যালোচনায় ন’সদস্যের কমিটি গঠন করল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজকে। কমিটিতে বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর প্রতিনিধিরাও রয়েছেন।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ অগস্ট পর্যন্ত শেখ হাসিনার আমলে সেনা, নৌ ও বিমানবাহিনীর বহু অফিসার ও জওয়ান কর্মজীবনে বঞ্চিত হয়েছেন। বিশেষত যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের অভিযোগগুলো খতিয়ে দেখেই কমিটি সুপারিশ পেশ করবে। সরকার জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।
বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছে, সেনাবাহিনীর একাংশের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ যোগাযোগ ও আস্থায় আঘাত করতেই ইউনুস সরকার এই কমিটি গঠন করেছে। গণ-অভ্যুত্থানের দিন সেনার বিমানেই শেখ হাসিনাকে দিল্লি পৌঁছে দেওয়া হয়েছিল। তাঁকে নিরাপদে দেশ ছাড়তে দেওয়ায় সেনাবাহিনীর ভেতরেই ক্ষোভ জমে।
কৃতজ্ঞতাবশত হাসিনা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় এগারো মাস প্রকাশ্যে কিছু বলেননি। তবে গত ১৬ জুলাই গোপালগঞ্জে সেনার গুলিতে পাঁচ আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর পর তিনি ক্ষোভ উগরে দেন। বিশ্লেষকদের মতে, এই সময়ে বঞ্চিত সেনাদের পাশে থাকার বার্তা দিয়ে বাহিনীর সঙ্গে হাসিনার দূরত্ব আরও বাড়িয়ে দিতে চাইছে ইউনুস সরকার।

Post Views: 258

Continue Reading

Previous: ডুরান্ড ডার্বি জিতে সেমিফাইনালে অভিষেকের দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল
Next: দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে আতঙ্ক, মিলান-দিল্লি ফ্লাইটও বাতিল

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.