Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে আতঙ্ক, মিলান-দিল্লি ফ্লাইটও বাতিল

দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে আতঙ্ক, মিলান-দিল্লি ফ্লাইটও বাতিল

Online Desk আগস্ট 18, 2025
air-india-plane.png

ওঙ্কার ডেস্ক: রবিবার মাঝরাতে কোচি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ৫০৪ বিমানে টেক অফের সময় আচমকা প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন ও রাজ্যসভার সাংসদ জেবি মাদার। টেক অফের ঠিক আগে সমস্যাটি ধরা পড়ায় বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নতুন বিমানের ব্যবস্থা করা হয়, রাত ১টায় যাত্রীদের নিয়ে তা রওনা দেয়। বিমানটি ছিল এয়ারবাস এ৩২১ মডেলের।
কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জানান, নিয়ম মেনে পাইলটরা বিমানটিকে ফেরত আনেন। হিবি ইডেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মনে হচ্ছিল রানওয়ে থেকে পিছলে যাচ্ছে। আজ এ নিয়ে তৃতীয়বার বিমানে এমন বিপত্তি ঘটল।” একইসঙ্গে জেবি মাদারও জানান, পাইলট ঘোষণা করেন এই বিমান আর ব্যবহার করা যাবে না, রাত ১টার দিকে নতুন বিমানে যাত্রীদের পাঠানো হবে।
এরই পাশাপাশি ইউরোপ থেকেও আসলো বিপত্তির খবর। ১৬ অগস্ট মিলান থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৩৮ বিমানে টেক অফের মুখে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বাতিল করা হয় ফ্লাইটটি। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। চাইলে তাঁরা সম্পূর্ণ ভাড়া ফেরত পাবেন অথবা বিনামূল্যে অন্য দিনে যাত্রা বুক করতে পারবেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, ওই ফ্লাইট বাতিলের আরেকটি কারণ ছিল পাইলটদের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অতিক্রম হয়ে যাওয়া। সাধারণত ইউরোপমুখী যাত্রায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান ব্যবহার করা হয়ে থাকে।

Post Views: 175

Continue Reading

Previous: হাসিনা আমলে সেনাবাহিনীতে ‘দলবাজি’র অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়ল ইউনুস সরকার
Next: মোদীর সঙ্গে মেট্রো রেল উদ্বোধনে থাকছেন না মমতা; কেন্দ্র সরকারের নেতৃত্বদের সঙ্গে এক মঞ্চে থাকতে নারাজ তিনি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.