Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোদীর সঙ্গে মেট্রো রেল উদ্বোধনে থাকছেন না মমতা; কেন্দ্র সরকারের নেতৃত্বদের সঙ্গে এক মঞ্চে থাকতে নারাজ তিনি

মোদীর সঙ্গে মেট্রো রেল উদ্বোধনে থাকছেন না মমতা; কেন্দ্র সরকারের নেতৃত্বদের সঙ্গে এক মঞ্চে থাকতে নারাজ তিনি

Online Desk আগস্ট 18, 2025
mamata-banerjee.png

ওঙ্কার ডেস্ক: ২২ অগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের আমন্ত্রণ থাকা সত্ত্বেও নীতিগত কারণেই তিনি অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রেল সূত্রে জানা গিয়েছিল, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক মঞ্চে বসতে নারাজ মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের মদতে বাংলাভাষী ভারতীয় বাঙালিদের উপর ভিনরাজ্যে ভাষাসন্ত্রাস চালানো হচ্ছে। এর প্রতিবাদে তিনি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রেলের যে প্রকল্পগুলি উদ্বোধন হতে চলেছে, সেগুলির পরিকল্পনা এবং অর্থ বরাদ্দ হয়েছিল তাঁর রেলমন্ত্রী থাকার সময়ে। দীর্ঘদিন আটকে রেখে ভোটের আগে উদ্বোধন করে রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই রুটিন আমন্ত্রণ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন তিনি।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বাংলার প্রতি আর্থিক বঞ্চনা, প্রাপ্য টাকা আটকে রাখা, বাংলা ভাষার প্রতি অবমাননা এসবই বিজেপির পরিকল্পিত চক্রান্ত। আগে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অপমান ও বিশৃঙ্খলার শিকার হয়েছেন বলেও স্মরণ করিয়ে দিয়েছেন। তাই এবার সেই সুযোগ আর দেওয়া হবে না।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার বিরুদ্ধে বিজেপির যাবতীয় ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতির মোকাবিলা করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের দীর্ঘ তালিকা, নতুন রুট, নতুন লাইন, নতুন প্রকল্প ও কর্মসংস্থানের উদাহরণ তুলে ধরে জনসংযোগ কর্মসূচি চালাবে দল। বিশেষ করে তরুণ প্রজন্মকে জানানো হবে, বাংলার জন্য রেলমন্ত্রী হিসাবে তিনি কী কী নজিরবিহীন অবদান রেখেছিলেন। বিজেপির রাজনৈতিক কৌশলে শামিল না হয়ে, বাংলার স্বার্থে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 264

Continue Reading

Previous: দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমানে আতঙ্ক, মিলান-দিল্লি ফ্লাইটও বাতিল
Next: মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু উত্তরপ্রদেশের এক যুবকের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.