Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু উত্তরপ্রদেশের এক যুবকের

মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু উত্তরপ্রদেশের এক যুবকের

Online Desk আগস্ট 18, 2025
AAAAAAA

ওঙ্কার ডেস্ক: রবিবার গভীর রাতে মাঝরাতে কেঁপে উঠল মধ্যমগ্রাম। স্থানীয় হাইস্কুলের গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র নামে এক যুবক। সূত্রের খবর, ব্যাগ হাতে ওই যুবক স্কুলের গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই সেই ব্যাগ থেকে প্রবল বিস্ফোরণ ঘটে।প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হলেও সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।
বিস্ফোরণের ঘটনায় এলাকায় মুহূর্তে্র মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। রাতেই উপস্থিত হন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও এসডিপিও অজিঙ্কা অনন্ত বিদ্যাগর। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাগ ও মোবাইল চার্জার-সহ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী এবং জামাকাপড় উদ্ধার হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্যাগের ভেতরেই বোমা ছিল, যা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটায়।
ঘটনার গুরুত্ব বুঝে এলাকা ঘিরে ফেলা হয়েছে। বম্ব ডিসপোজাল টিমকেও ডাকা হয়েছে। পুলিশের আশঙ্কা, ঘটনাস্থলে এখনও বিস্ফোরক ভগ্নাংশ থাকতে পারে। তাই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মধ্যমগ্রামে এ ধরনের বিস্ফোরণ এর আগে শোনা যায়নি। জনবহুল এলাকায় এহেন ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা সম্ভব নয়। তদন্তে এবার ঘটনাস্থলে ফরেন্সিকের প্রতিনিধি দল ও অ্যাডিশনাল বারাসাত সাথে এসডিপিও বারাসাত।

Post Views: 264

Continue Reading

Previous: মোদীর সঙ্গে মেট্রো রেল উদ্বোধনে থাকছেন না মমতা; কেন্দ্র সরকারের নেতৃত্বদের সঙ্গে এক মঞ্চে থাকতে নারাজ তিনি
Next: স্বাধীনতার ৭৮ বছরে ঐতিহাসিক পরিবর্তন, সাউথ ব্লক থেকে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.