Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বাধীনতার ৭৮ বছরে ঐতিহাসিক পরিবর্তন, সাউথ ব্লক থেকে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর

স্বাধীনতার ৭৮ বছরে ঐতিহাসিক পরিবর্তন, সাউথ ব্লক থেকে সরছে প্রধানমন্ত্রীর দপ্তর

Online Desk আগস্ট 18, 2025
naredra-modi-office.png

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রশাসনিক কাঠামোয় আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন। স্বাধীনতার পর প্রথমবার প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) স্থানান্তরিত হচ্ছে সাউথ ব্লক থেকে। নতুন ঠিকানা হতে চলেছে সেন্ট্রাল ভিস্তার এক্সিকিউটিভ এনক্লেভ, যা প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের একেবারে কাছেই অবস্থিত। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে এই ঐতিহাসিক স্থানান্তর প্রক্রিয়া।
উল্লেখযোগ্য বিষয় হল, ব্রিটিশ আমলে নির্মিত সাউথ ব্লক ও নর্থ ব্লককে সরকার সংগ্রহশালায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এর নামকরণ করা হয়েছে যুগ যুগিন ভারত সংগ্রহালয়। এখানে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে, পাশাপাশি থাকবে দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই প্রকল্প বাস্তবায়নে জাতীয় জাদুঘর এবং ফ্রান্স জাদুঘর উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে একটি বিশেষ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে দেশের শাসনব্যবস্থা ঔপনিবেশিক আমলের ভবন থেকে পরিচালিত হয়েছে। যেখানে জায়গার অভাব, প্রাকৃতিক আলোর ঘাটতি এবং বায়ুচলাচলের সমস্যার মতো সীমাবদ্ধতা ছিল। এত গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলিকেও এই পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নতুন প্রধানমন্ত্রীর দপ্তর হবে জনগণের দরবার, কোনও ব্যক্তির ব্যক্তিগত কার্যালয় নয় এমনটাই দাবী কেন্দ্রীয় মন্ত্রকের। সূত্রের খবর, স্থানান্তরের পর প্রধানমন্ত্রীর দপ্তরের নামও পরিবর্তিত হতে পারে।

Post Views: 241

Continue Reading

Previous: মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু উত্তরপ্রদেশের এক যুবকের
Next: রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনের হুঁশিয়ারি ! জাতীয় রাজনীতিতে ফের অগ্নুৎগার

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.