Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আধারকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে বিহারের সিইও-কে নয়া নির্দেশিকা কমিশনের

আধারকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে বিহারের সিইও-কে নয়া নির্দেশিকা কমিশনের

Online Desk সেপ্টেম্বর 10, 2025
20250910_111519.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল এসআইআর প্রক্রিয়ায় আধারকে গ্রহণ করার জন্য। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে অবশেষে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-কে আধার গ্রহণ করার জন্য নির্দেশিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। এত দিন ১১টি নথি এসআইআর প্রক্রিয়ায় গ্রহণযোগ্য ছিল, কিন্তু সেই তালিকায় আধার যোগ হওয়ায় প্রামাণ্য নথির তালিকা দাঁড়াল ১২ টিতে।

নয়া নির্দেশিকায় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আধারকে কেবলমাত্র পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে আধারের কোনও বৈধতা নেই। উল্লেখ্য গত সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়ে বলেছিল, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তবে এসআইআর-এর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণের জন্য কমিশনকে নির্দেশিকা জারি করতে হবে। শীর্ষ আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচন কমিশন ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করতে পারবে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, আধার আইন অনুসারে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ‘রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট’-এর ধারা ২৩(৪) অনুযায়ী, এটি ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি।

প্রসঙ্গত, চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যের ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে ১১টি নথির তালিকা দেওয়া হয়। সেই ১১টি নথির মধ্যে কোনও একটি নথি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার কথা বলা হয়। ইতিমধ্যে কমিশনের এই পদক্ষেপের ফলে বহু মানুষের নাম বাদ পড়ে গিয়েছে বলে অভিযোগ। যা নিয়ে বিরোধীরা সরব হয়। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় সর্বোচ্চ আদালত আধারকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়।

Post Views: 123

Continue Reading

Previous: ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায়! কলকাতাসহ অন্যান্য জেলায় বৃষ্টির সতর্কতা
Next: হুমকি-ছবি বিকৃতের চেষ্টা! আবারও চর্চায় উরফি জাভেদ, রেগে গিয়ে কি বললেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.