Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায়! কলকাতাসহ অন্যান্য জেলায় বৃষ্টির সতর্কতা

ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায়! কলকাতাসহ অন্যান্য জেলায় বৃষ্টির সতর্কতা

Online Desk সেপ্টেম্বর 10, 2025
e5.png

ওঙ্কার ডেস্ক: ফের দুর্যোগের ভ্রুকুটি বাংলায়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও নিম্নচাপের জেরে নয়। চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার ব্যাপক বদল হতে চলেছে। পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে কোনও নিম্নচাপ নেই সাগরে। তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট বেশি থাকবে ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুই দিন কলকাতাসহ অন্যান্য সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা।
বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সন্ধ্যার পর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। আগামী দুইদিন কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

Post Views: 140

Continue Reading

Previous: ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি এনডিএ-সমর্থিত সিপি রাধাকৃষ্ণণ
Next: আধারকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে বিহারের সিইও-কে নয়া নির্দেশিকা কমিশনের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.