Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

Online Desk মার্চ 16, 2026
eci-2.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। গত ১৫ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন। বাংলার সঙ্গে আরও তিন রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হবে। সেই ঘোষণার পর এবার ভোটমুখী রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের জন্য নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে আদর্শ আচরণবিধির প্রয়োগ নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি করেছে। ভারতের নির্বাচন কমিশন একটি বিবৃতিতে বলেছে, ‘নাগরিকদের গোপনীয়তাকে সম্মান করতে হবে, ব্যক্তিগত বাসস্থানের বাইরে কোনও বিক্ষোভ বা পিকেটিং করা যাবে না। মালিকের সম্মতি ছাড়া জমি, ভবন বা দেওয়ালে পতাকা, ব্যানার বা পোস্টার লাগানো যাবে না।’ নির্বাচন কমিশন আরও বলেছে, নাগরিক এবং রাজনৈতিক দলগুলি যাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারে সে জন্য একটি অভিযোগ তদারক ব্যবস্থা গঠন করা হয়েছে। একটি বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে কমিশনের তরফে। নম্বরটি হল ১৯৫০। কমিশন আরও জানিয়েছে, সাধারণ নাগরিক এবং রাজনৈতিক দলগুলি ইসিআইনেট অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের যে নির্ঘণ্ট রবিবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছহে পশ্চিমবঙ্গ বাদে বাকি সর্বত্র এক দফাতেই ভোটগ্রহণ হবে। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। তবে সব জায়গার নির্বাচনে গণনা হবে ৪ মে।

Post Views: 126

Continue Reading

Previous: ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা
Next: চীন সফর স্থগিতের ইঙ্গিত ট্রাম্পের, কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.