Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা

‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত গায়ক হানি সিং, এরই মধ্যে দিল্লি কনসার্টে তুমুল বিশৃঙ্খলা

Online Desk মার্চ 16, 2026
fgtu.png

ওঙ্কার ডেস্ক: ফের বিতর্কে হানি সিং। দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে দেখা গেল তুমুল বিশৃঙ্খলা। শো চলাকালীনই দর্শক ও আয়োজনকারী সংস্থার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। যদিও পরে অবশ্য অনুষ্ঠান শুরু করেন।
খবর, শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্ট ছিল। ওই অনুষ্ঠানেই ঢোকার সময় নিয়ে সমস্যার সূত্রপাত হয়। অভিযোগ সেই সময় ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়ে একাংশ অশান্তি শুরু করেন। তা সামাল দিতেই এগিয়ে যান আয়োজনকারী সংস্থার সদস্যরা। প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলেন তাঁরা। অভিযোগ, আয়োজনকারী সংস্থার সদস্যদের কথায় কেউই আমল দেননি। পরিবর্তে দু’পক্ষের মধ্যে অশান্তি ক্রমশ বড় আকার নিতে থাকে। স্বাভাবিকভাবেই কনসার্টে উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। অন্যদিকে, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন হানি সিং। তিনি গান করছিলেন। অশান্তির জেরে কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হানি সিং আবার অনুষ্ঠান শুরু করেন।
বর্তমানে হানি সিং ব্যস্ত ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান কর চলেছেন তিনি। শনিবার ‘ওয়ার্ল্ড ট্যুরে’র অংশ হিসাবে দিল্লিতে অনুষ্ঠান ছিল তাঁর। আগামী ২১ মার্চ, আহমেদাবাদে অনুষ্ঠান রয়েছে। ২৮ মার্চ মুম্বই এবং আগামী ৪ এপ্রিল পুনেতে অনুষ্ঠান করবেন গায়ক। আগামী ১৬ মে বেঙ্গালুরুতে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন হানি সিং।

Post Views: 124

Continue Reading

Previous: নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের
Next: পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী ৫ রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর নির্দেশ কমিশনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.