Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জোর করে ঢুকে তল্লাশিতে বাধা, মুখ্যমন্ত্রী ও ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির

জোর করে ঢুকে তল্লাশিতে বাধা, মুখ্যমন্ত্রী ও ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির

Online Desk জানুয়ারি 12, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্কঃ আইপ্যাক কান্ডে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে জোর করে ভিতরে ঢুকে ইডির তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি। পাল্টা ইডির বিরুদ্ধে আবারও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া লিখিত বক্তব্যে ইডি জানিয়েছে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলার সময় জোর করে ভিতরে ঢোকেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবংত বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা, গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ কেড়ে নেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি সরকারি কর্মচারীর কাজে বাধা, চুরি, ডাকাতি, বেআইনি অনুপ্রবেশ এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে।

ইডির দাবি প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “ছ’বছর ধরে ঘুমন্ত মামলা ভোটের আগে জাগিয়ে তুলেছে ইডি। তৃণমূলের তথ্যভান্ডার লুট করার চেষ্টা হয়েছিল। দলের নেত্রী হিসাবে তা রক্ষা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এখন এই সব বলা হচ্ছে।”

আইপ্যাক-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের কাছে আর্জি জানিয়েছিল ইডি। কিন্তু গত শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানি শুরুই করা যায়নি। সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া নথিতে ইডির দাবি, আদালতের ভিতরে রাজনৈতিক কর্মীদের দ্বারা ইচ্ছাকৃত বিশৃঙ্খলা ও হট্টগোল সৃষ্টি করা হয়েছিল। ‘মুখ্যমন্ত্রীর সমর্থকেরা’ বিশৃঙ্খলা তৈরির সঙ্গে জড়িত বলেও দাবি করেছে ইডি। তাই সুপ্রিম কোর্টে ইডির আবেদন করেছে, এই ঘটনাটি সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হোক।

Post Views: 205

Continue Reading

Previous: হিন্দি চাপিয়ে দেওয়া বরদাস্ত নয়, পরিযায়ীদের কড়া বার্তা রাজ ঠাকরের
Next: রাইসিনা হিলের কাছে মোদীর নতুন অফিস প্রস্তুত, চলতি মাসেই সেখানে বসতে পারেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
Untitled.png

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
Untitled.png

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.