Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাইসিনা হিলের কাছে মোদীর নতুন অফিস প্রস্তুত, চলতি মাসেই সেখানে বসতে পারেন প্রধানমন্ত্রী

রাইসিনা হিলের কাছে মোদীর নতুন অফিস প্রস্তুত, চলতি মাসেই সেখানে বসতে পারেন প্রধানমন্ত্রী

Online Desk জানুয়ারি 12, 2026
pm-modi-trinidad.jpg

ওঙ্কার ডেস্ক: রাইসিনা হিলের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন অফিসের প্রস্তুতি প্রায় সম্পন্ন। বর্তমানে শেষ মুহূর্তে কাজ করছেন কর্মীরা। সূত্রের খবর, চলতি জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী মোদী নতুন অফিসে স্থানান্তরিত হতে পারেন।

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে রাইসিনা হিলের কাছে প্রধানমন্ত্রীর জন্য নতুন অফিসটি তৈরি করা হয়েছে। এই চত্বরটির নামকরণ করা হয়েছে ‘সেবা তীর্থ’। মোট তিনটি ভবন রয়েছে এখানে। সেবা তীর্থ ১-এ প্রধানমন্ত্রীর অফিস, সেবা তীর্থ ২-এ মন্ত্রিসভার সচিবালয় এবং সেবা তীর্থ ৩-এ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অফিস রয়েছে। উল্লেখ্য, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন সংসদ ভবন এবং উপরাষ্ট্রপতির বাসভবন ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর অফিসটিও প্রায় সম্পন্ন। আটটি নতুন মন্ত্রিপরিষদ কার্যালয়ের মধ্যে তিনটি চালু হয়ে গিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর অফিসকে ‘এক্সিকিউটিভ এনক্লেভ’ বলা হবে বলে ঠিক করা হয়েছিল। কিন্তু সরকারি সূত্র পরে জানায়, এর নামকরণ করা হবে ‘সেবা তীর্থ’। নতুন অফিসের কাছেই প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা হচ্ছে। এটির প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে তিনি ৭, লোক কল্যাণ মার্গের বাসভবন থেকে সেখানে চলে যাবেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রীর অফিস অবস্থিত সাউথ ব্লকে। যেখানে বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের অফিসও রয়েছে। অন্য দিকে, নর্থ ব্লকে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রকের অফিস ছিল। সেগুলোকে বর্তমানে কর্তব্য ভবনে স্থানান্তর করা হয়েছে। ঔপনিবেশিক আমলের স্থাপত্য নর্থ এবং সাউথ ব্লকে একটি জাদুঘর গড়ে তোলা হবে বলে খবর। প্রথম পর্যায়ে জাদুঘরটি আগামী বছরের শুরুতে উদ্বোধন করা হতে পারে বলে খবর।

Post Views: 190

Continue Reading

Previous: জোর করে ঢুকে তল্লাশিতে বাধা, মুখ্যমন্ত্রী ও ডিজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির
Next: ভোটারদের নথিপত্র নির্বাচন কমিশন গ্রাহ্যই করছে না, জ্ঞানেশ কুমারকে পঞ্চম বার চিঠি লিখলেন মমতা

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.