Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটারদের নথিপত্র নির্বাচন কমিশন গ্রাহ্যই করছে না, জ্ঞানেশ কুমারকে পঞ্চম বার চিঠি লিখলেন মমতা

ভোটারদের নথিপত্র নির্বাচন কমিশন গ্রাহ্যই করছে না, জ্ঞানেশ কুমারকে পঞ্চম বার চিঠি লিখলেন মমতা

Online Desk জানুয়ারি 12, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্কঃ খসড়া তালিকা প্রকাশের পর থেকেই এসআইআর ইস্যুতে জলঘোলা হয়েছে। এসআইআর শুনানি পর্বে ভোটারদের হয়রানি হতে হচ্ছে। এর আগে একাধিকবার কমিশনকে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটারদের দেওয়া নথিপত্র নির্বাচন কমিশন গ্রাহ্য করছে না, এই অভিযোগ তুলে দিল্লির কমিশনকে পঞ্চম চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই অভিযোগ ভিত্তিহীন। এভাবে কাজ চললে যে কোনও সময়ে যে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে। গত শনিবারই শুনানির নোটিশ সংক্রান্ত বিষয়ে নিজের আপত্তির কথা জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভোটাররা তাঁদের যোগ্যতার প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, জমা দেওয়া নথির জন্য কোনও যথাযথ স্বীকৃতি বা রসিদ দেওয়া হচ্ছে না। পরবর্তীতে এই নথিগুলিকে Not Found বলা হচ্ছে। বলা হচ্ছে রেকর্ডে নেই। সেই অনুসারে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে।” সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত শনিবার জ্ঞানেশ কুমারের উদ্দেশে চতুর্থ চিঠিটি দিয়েছিলেন মমতা। তিন পাতার চিঠিতে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন তিনি। অমর্ত্য সেন, জয় গোস্বামী, মহম্মদ শামি, দেব-কে কেন হিয়ারিংয়ের নোটিস পাঠানো হল? ৭৭ জনের মৃত্যুর দায় কে নেবে? এই সব প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

Post Views: 248

Continue Reading

Previous: রাইসিনা হিলের কাছে মোদীর নতুন অফিস প্রস্তুত, চলতি মাসেই সেখানে বসতে পারেন প্রধানমন্ত্রী
Next: টলিউডের একঝাক তারকা ‘হইচই’ করতে আসছে মাস জুরে, বছরের ১২ মাসের ঝলক প্রকাশ হইচই’এর

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.