Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের উত্তাল রাজ্য; তিন জেলায় ইডির তল্লাশি অভিযান

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের উত্তাল রাজ্য; তিন জেলায় ইডির তল্লাশি অভিযান

Online Desk আগস্ট 25, 2025
IMG-20250825-WA0171.jpg

ওঙ্কার ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকাল থেকে ফের ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। কলকাতা-সহ একাধিক জেলায় একযোগে শুরু হয়েছে এই অভিযান। মুর্শিদাবাদ ও বীরভূমে ইডির বেশ কয়েকটি দল হানা দিয়েছে।
অভিযান চলছে মুর্শিদাবাদের আন্দিতে। সেখানে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর ইডির পাঁচ সদস্যের একটি দল বাড়ির ভিতরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহা সেই সময় বাড়িতেই ছিলেন। তাঁর বিরুদ্ধে আগেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তখনও অভিযোগ উঠেছিল, প্রমাণ লোপাট করতে তিনি নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। সেগুলি উদ্ধার করতে জল ছেঁচে তল্লাশি চালাতে হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে। প্রায় ১৩ মাস কারাবাসের পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। বর্তমানে জামিনে মুক্ত থাকলেও ফের কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে এলেন বিধায়ক।
জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চলছে। এ ছাড়া, মহিষগ্রামের বাসিন্দা ও এক ব্যাঙ্ককর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি।
বীরভূমের সাঁইথিয়ায় অভিযান চালানো হয়েছে জীবনকৃষ্ণের পিসি ও ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে। সকাল থেকেই সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ফটক আধখোলা থাকলেও কাউন্সিলরকে এখনও পর্যন্ত বাইরে দেখা যায়নি। ইডির আধিকারিকেরা ভিতরে গিয়েছেন। তবে ঠিক কী খোঁজা হচ্ছে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তাঁরা।
কলকাতাতেও একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদে অভিযান চালানো দল শুধুই জীবনকৃষ্ণ সাহাকে লক্ষ্য করেই গিয়েছে, নাকি নিয়োগ মামলার সঙ্গে যুক্ত অন্যান্য সূত্রের খোঁজে অভিযান চলছে, তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় চলছে গোটা অভিযান। সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে আন্দি, সাঁইথিয়া ও রঘুনাথগঞ্জে। নিয়োগ মামলায় নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

Post Views: 148

Continue Reading

Previous: মোবাইল ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা? ইডির জালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
Next: নয়ডায় গৃহবধূ খুনে স্বামী এবং শাশুড়ির পর এবার গ্রেফতার দেওর, এখনো পলাতক শ্বশুর

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.