Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়ডায় গৃহবধূ খুনে স্বামী এবং শাশুড়ির পর এবার গ্রেফতার দেওর, এখনো পলাতক শ্বশুর

নয়ডায় গৃহবধূ খুনে স্বামী এবং শাশুড়ির পর এবার গ্রেফতার দেওর, এখনো পলাতক শ্বশুর

Online Desk আগস্ট 25, 2025
IMG-20250825-WA0185.jpg

ওঙ্কার ডেস্ক: নয়ডায় গৃহবধূ কে  পুড়িয়ে মেরে ফেলার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত স্বামী বিপিন ভাটি এবং শাশুড়ি দয়া ভাটিকে গ্রেফতার করেছে। এবার ধরা পড়ল নিক্কির দেওর রোহিত ভাটিও। তবে শ্বশুর সত্যবীর ভাটি এখনও পলাতক। মূল অভিযুক্ত বিপিনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অন্য দুই অভিযুক্তকেও আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য  নয়ডায় পণের দাবিতে নৃশংস হত্যাকাণ্ডে শিহরিত গোটা দেশ। ৩৬ লক্ষ টাকার পণ না পেয়ে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে শেষমেশ প্রাণ হারিয়েছেন ২৮ বছরের নিক্কি ভাটি। দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ অগস্ট, বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকেই নিক্কিকে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল মোটা অঙ্কের টাকার দাবিতে। পরিবারের পক্ষ থেকে টাকা না মেলায় নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। শেষ পর্যন্ত গায়ে তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাঁকে। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।

নিক্কির দিদি কাঞ্চন, যিনি নিজেও ভাটি পরিবারে বিবাহসূত্রে যুক্ত, সরাসরি অভিযোগ তুলেছেন, “আমার বোনকে বিপিন এবং আমার শাশুড়ি দয়া আগুনে জ্যান্ত পুড়িয়ে মেরেছে।” তিনি একাধিক ভিডিও প্রকাশ করেছেন, যা নিক্কির ওপর চলা নির্যাতনের নির্মম প্রমাণ করছে।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, নিক্কিকে বেধড়ক মারধর করছেন তাঁর স্বামী ও শাশুড়ি। আরও একটি ভিডিওতে ভয়াবহ দৃশ্য, আগুনে পুড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সিঁড়ি দিয়ে নীচে নামছেন নিক্কি। অন্য এক ফুটেজে দেখা গিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় মেঝেতে বসে আছেন তিনি।

ঘটনার পর থেকে গ্রেটার নয়ডা ও আশেপাশের এলাকায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে। সমাজকর্মীরা দাবি তুলেছেন, এমন নির্মম ঘটনার শাস্তি দ্রুত এবং দৃষ্টান্তমূলক হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনও নারীকে পণের দাবিতে প্রাণ দিতে না হয়।

Post Views: 231

Continue Reading

Previous: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের উত্তাল রাজ্য; তিন জেলায় ইডির তল্লাশি অভিযান
Next: ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে দেশের জলসংকট, ভূগর্ভস্থ জল দ্রুত ফুরোচ্ছে ১৯৩ জেলায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.