Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডেনে শাহরুখ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট এর খাতা খুললো নাইটরা

ইডেনে শাহরুখ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট এর খাতা খুললো নাইটরা

Online Desk এপ্রিল 7, 2026
Sahrukh.jpg

স্পোর্টস রিপোর্টার : খেলা হলে কী ফল হত, বলা মুশকিল। তবে কিং খানের সামনে তৃতীয় ম্যাচে খাতা খুলল কেকেআর। বরুণ দেবতার কৃপায় ম্যাচ ভেস্তে যেতেই জুটল ১ পয়েন্ট। ঘরের মাঠ ইডেন গার্ডেন্স-এ জয়ের খরা কাটাতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। গ্যালারিতে উপস্থিত ছিলেন দলের কর্ণধার, বলিউড সুপারস্টার শাহরুখ খান। কিং খান দর্শন হলেও, কিন্তু উপভোগ্য ম্যাচ দেখার সৌভাগ্য হল না ইডেন সমর্থকদের। সোমবার রাতের প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল কেকেআর ও পাঞ্জাব কিংস-এর হাইভোল্টেজ ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণার ফলে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল দুই দলকে। কিন্তু কেকেআর যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই নামে প্রবল বৃষ্টি। দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ মাঠ পর্যবেক্ষণে নামেন আম্পায়াররা। পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামেন সৌরভ গাঙ্গুলি-ও। পিচ কিউরেটর সুজন মুখার্জি ও সিএবি কর্তাদের সঙ্গে আলোচনা করেও শেষরক্ষা হয়নি।

প্রায় তিন ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় মাত্র ৫ ওভারের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভেজা আউটফিল্ডে চোটের ঝুঁকি থাকায় কোনও দলই সেই ঝুঁকি নিতে চায়নি। বিশেষ করে একাধিক চোটে জর্জরিত কেকেআর শিবির। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। নারিন ও বরুণের অনুপস্থিতিতে কেকেআর কীভাবে ঘুরে দাঁড়াত, সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে গেল।

Post Views: 115

Continue Reading

Previous: ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
Next: মনিপুরে বোমা হামলায় নিহত ২ শিশু, নিন্দা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.