Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মনিপুরে বোমা হামলায় নিহত ২ শিশু, নিন্দা মুখ্যমন্ত্রীর

মনিপুরে বোমা হামলায় নিহত ২ শিশু, নিন্দা মুখ্যমন্ত্রীর

Online Desk এপ্রিল 7, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন করে হিংসা ছড়াল মনিপুরে। উত্তর পূর্বের এই রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং ত্রংগ্লাওবি গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা নিরীহ মানুষকে লক্ষ্য করে তাদের বাড়িতে বোমা হামলা চালানোর জেরে মৃত্যু হয়েছে দুই শিশুর। এই ঘটনার পর এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ত্রংগ্লাওবি গ্রামের একটি বাড়িতে বোমা নিক্ষেপ করলে প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে। যার ফলে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। স্থানীয়রা আতঙ্কিত হয়ে ভেতরে থাকা মানুষদের উদ্ধারের জন্য ছুটে যান। চুড়াচাঁদপুর জেলার উঁচু পাহাড়ি এলাকায় বিষ্ণুপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে ত্রংগ্লাওবি গ্রামটি অবস্থিত। সশস্ত্র কুকি গোষ্ঠীগুলোর দখলে থাকা এলাকার কাছাকাছি হওয়ায় এই জায়গাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এই বোমা হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছহেন এক মহিলা। মনে করা হচ্ছে তিনি ওই দুই শিশুর মা। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বোমা হামলার নিন্দা জানিয়েছেন মনিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং বলেন, এটি ‘বর্বর কাজ’ এবং ‘মানবতার ওপর একটি চরম আঘাত।’ মণিপুরে বহু কষ্টে অর্জিত শান্তি বিঘ্নিত করার উদ্দেশে এই চেষ্টা বলে জানান তিনি। তাঁর কথায়, ‘আমি এর তীব্র নিন্দা জানাই। এতে কোনো সন্দেহ নেই যে, এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Post Views: 107

Continue Reading

Previous: ইডেনে শাহরুখ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট এর খাতা খুললো নাইটরা
Next: ইরানে ইউরেনিয়াম চুরি করতে এসছিল আমেরিকার সেনা; দাবী তেহরানের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.