Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডেনে শিবম দুবেদের সামনে প্রথমদিনই মাথায় হাত বাংলার বোলিংয়ের

ইডেনে শিবম দুবেদের সামনে প্রথমদিনই মাথায় হাত বাংলার বোলিংয়ের

Online Desk ফেব্রুয়ারি 3, 2024
WhatsApp-Image-2024-02-03-at-08.00.42.jpeg

স্পোর্টস ডেস্ক : ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিন ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না বাংলার বোলাররা। ইডেনের পিচ থেকে সাধারণত সাহায্য পান পেসাররা। বিশেষ করে দিনের প্রথম সেশনে তো বটেই। কিন্তু শুক্রবার সেরকম কিছু হল না। দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ৩৩০। এদিন ৭৫ ওভার খেলা হয়েছে। তারই মধ্যে বড় স্কোর করে ফেলেছেন মুম্বইয়ের ব্যাটাররা। সর্বাধিক ৭২ রান করেছেন অধিনায়ক শিবম দুবে। সূর্যাংশ শেড়গে করেছেন ৭১ রান। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত তনুশ কোটিয়ান। ওপেনার পৃথ্বী শ করেছেন ৩৫ রান। অপর ওপেনার ভূপেন লালওয়ানি করেন ১৮ রান। হার্দিক তামোরে করেছেন ১৯ রান। উইকেটকিপার-ব্যাটার হার্দিক তামোরে করেছেন ৯ রান। ৪১ রান করে অপরাজিত অথর্ব আঙ্কোলেকর।এবারের রঞ্জি ট্রফিতে এর আগের ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সোয়ালরা। কিন্তু ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম দিন তাঁরা বিশেষ সুবিধা করতে পারলেন না। ২৬ ওভার বোলিং করে ৮টি মেডেন-সহ ৯৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সূরজ। ১৫ ওভার বোলিং করে ৬টি মেডেন-সহ ৪৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কাইফ। ১৭ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ৭৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ঈশান পোড়েল। ১১ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ৫১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন অঙ্কিত মিশ্র। ৪ ওভার বোলিং করে ৩৫ রান দেন করণ লাল। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ২ ওভার বোলিং করে ১৭ রান দিয়েছেন

Post Views: 114

Continue Reading

Previous: ডার্বিতে মাঠের বাইরে হাতাহাতি সমর্থকদের যেন না হয় বার্তা ইস্টবেঙ্গল শীর্ষকর্তার
Next: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উদ্ধার তাজা বোমা

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.