Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিয়োগ দুর্নীতির তদন্তে শহরে ইডির তল্লাশি অভিযান

নিয়োগ দুর্নীতির তদন্তে শহরে ইডির তল্লাশি অভিযান

Online Desk মার্চ 8, 2024
rt.png

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে, শেষ এক সপ্তাহে তিন বার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে ফের একবার সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সাত সকালে আপার প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায় এক প্রাক্তন পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিল ইডির আধিকারিকরা। নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে আব্দুল আমিনের বাড়িতে যায় ইডি। সূত্রের খবর অনুযায়ী তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিন তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে ইডির ৫ সদস্যের টিম। পাশাপাশি নাগেরবাজার ডায়মন্ড প্লাজা নর্থ আবাসনে এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের ফ্ল্যাটেও হানা ইডির। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় নাম উঠে এসেছে পঙ্কজ আগারওয়াল নামে এই চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের। সেই জন্য এদিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, তাঁর নামে একাধিক ফ্ল্যাট রয়েছে এলাকায়।

Post Views: 91

Continue Reading

Previous: বিজেপির বড় চমক, প্রার্থী হতে পারেন মহম্মদ শামি- ঝুলন গোস্বামী!
Next: ফের শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই

সম্পর্কিত গল্প

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026

You may have missed

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.