Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন

Online Desk আগস্ট 8, 2023
Untitled-3-copy.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে ধূপগুড়িতে। ফল বেরোবে ৮ সেপ্টেম্বর।
নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১৭ অগাস্টের মধ্যে মনোনয়ন জমা করতে হবে। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন ২১ অগাস্ট। ভোট হবে, ৫ সেপ্টেম্বর। ফল বেরোবে ৮ সেপ্টেম্বর। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে ৪৩৫৫ ভোটে ধূপগুড়ি থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। কিন্তু, গত ২৫ জুলাই প্রয়াত হন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ২৩ শে জুলাই তিনি কলকাতায় এসেছিলেন বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে। শ্বাসকষ্টের সমস্যা হয়। তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এই আসনে পুনরায় নির্বাচন হওয়াটা ছিল সময়ের অপেক্ষা।
ধূপগুড়ি উপনির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে কতটা সক্ষম হবে পদ্ম শিবির! সেটাই এখন বড় প্রশ্ন। বিধান সভা নির্বাচনের পর জলপাইগুড়ি জেলায় বিজেপির সংগঠনের হাল খারাপ হয়েছে, তা স্বীকার করছে রাজ্য নেতারাই। তবে ধূপগুড়ি আসন ধরে রাখতে না পারলে তার প্রভাব যে লোকসভা নির্বাচনে পড়বে তা স্পষ্ট ভাবে জানে গেরুয়া শিবির।

Post Views: 108

Continue Reading

Previous: একই দিনে পিনবনিতে সভা তৃণমূল ও বিজেপির , শুভেন্দুকে সভার অনুমতি দিল হাইকোর্ট
Next: আদালতের নির্দেশের পরও চাকরি মেলেনি,হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.