Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটার তালিকা সংশোধনে আধার কার্ডের পাশাপাশি ১২ টি নথিকে মান্যতা ইলেকশন কমিশনের

ভোটার তালিকা সংশোধনে আধার কার্ডের পাশাপাশি ১২ টি নথিকে মান্যতা ইলেকশন কমিশনের

Online Desk সেপ্টেম্বর 11, 2025
election-commission.png

ওঙ্কার ডেস্ক: বিহারের মতোই বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা স্পেশাল ইনটেনসিভ রিভিশন এখন অনিবার্য হয়ে উঠেছে। সূত্র অনুযায়ী, দুর্গাপুজো শেষ হলেই সেই সংশোধনের কাজ শুরু হবে। ইতিমধ্যেই এ নিয়ে নয়াদিল্লির নির্বাচন সদনে বিশদ আলোচনা হয়েছে। রাজ্যের তরফে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডকে বৈধ নথি হিসেবে ধরা হয়।
নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, এই প্রস্তাব মানা হবে না। কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভোটার তালিকায় নাম তোলা বা রাখার জন্য মোট ১২টি নির্দিষ্ট নথিকেই মান্যতা দিয়েছে। এই তালিকায় আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। অন্য কোনও নথি আর যোগ করা হবে না।
সূত্রের খবর, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে মুখ্য নির্বাচন আধিকারিককে প্রস্তাব পাঠান যাতে রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। কিন্তু মনোজ আগরওয়াল জানিয়েছেন তিনি এ ব্যাপারে অপারগ। যদিও নবান্নর দাবি, সিইও-র তরফ থেকেই প্রথমে জানতে চাওয়া হয়েছিল ১১ নথির বাইরে এ রাজ্যের মানুষদের হাতে আর কী কী সম্ভাব্য পরিচয়পত্র রয়েছে। সেই কারণেই রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ডের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে সিইও দফতরের দাবি, এটি নবান্নর সঙ্গে কোনও সংঘাতের বিষয় নয়, এবং দুই মনোজের মধ্যে ব্যক্তিগত কোনও মতপার্থক্যও নেই। গোটা দেশ জুড়ে একই নিয়ম প্রযোজ্য হবে।
এখন বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি তুঙ্গে। কমিশনের শীর্ষ সূত্র জানিয়েছে, লক্ষ্মীপুজো পেরোতেই বাংলায় এসআইআর শুরু করার ঘোষণা হয়ে যেতে পারে। ভোটার তালিকায় নাম তোলার জন্য কমিশন যে ১২টি নথিকে মান্যতা দিয়েছে তা হল কেন্দ্র বা রাজ্য সরকার ও পিএসইউ কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন অর্ডার, ১ জুলাই ১৯৮৭-র আগে জারি করা সরকারি বা আর্থিক প্রতিষ্ঠানের নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা সমমানের শংসাপত্র, রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র, বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা জাতিগত শংসাপত্র, যেখানে কার্যকর সেখানে এনআরসি, পরিবার নিবন্ধন, সরকারি জমি বা বাড়ি বরাদ্দপত্র এবং আধার কার্ড।

Post Views: 110

Continue Reading

Previous: নেপালের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলার পক্ষে সওয়াল বলেন্দ্রর
Next: কী কারণে ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু? অনুসন্ধান কমিটি গঠন আলিপুর চিড়িয়াখানায়

সম্পর্কিত গল্প

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.