Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কী কারণে ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু? অনুসন্ধান কমিটি গঠন আলিপুর চিড়িয়াখানায়

কী কারণে ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু? অনুসন্ধান কমিটি গঠন আলিপুর চিড়িয়াখানায়

Online Desk সেপ্টেম্বর 11, 2025
hj

ওঙ্কার ডেস্ক: আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। দুটি প্রাণীর আকস্মিক মৃত্যু কী কারণে হল জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় বন্যপ্রাণী প্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বৃহস্পতিবারই মৃত বাঘিনী দুটির দেহ ময়নাতদন্ত করা হবে আলিপুর পশু হাসপাতালে।

সূত্রের খবর, দুই বাঘিনীর দেহ ময়নাতদন্তের জন্য ৩ জন পশু চিকিৎসককে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ময়নাতদন্তের গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, মৃত দুই বাঘিনীর মধ্যে একটির নাম রূপা, আরেকটির নাম পায়েল। রূপার বয়স হয়েছিল ২১ বছর এবং পায়েলের বয়স হয়েছিল ১৭ বছর। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দুই বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল। সেই কারণে প্রাণী দুটির মৃত্যু হতে পারে। তবে নিশ্চিত ভাবে এখনও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি।

২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা। বাঘিনী দুটির পরিচর্যায় কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জাতীয় ব্যঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ বা এনটিসিএ-এর দেওয়া তথ্য অনুযায়ী ২০১২ সাল থেকে ২০১৯ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ১০১টি বাঘের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক বাঘের মৃত্যু হয়েছে গত কয়েক বছরে। ১৭৩টি প্রাণীর মৃত্যু হয়েছে সে রাজ্যে।

Post Views: 181

Continue Reading

Previous: ভোটার তালিকা সংশোধনে আধার কার্ডের পাশাপাশি ১২ টি নথিকে মান্যতা ইলেকশন কমিশনের
Next: নেপালে অস্থিরতার কারণে হেলিকপ্টারের দড়ি ধরে পালাচ্ছেন পদত্যাগকারী নেতারা; সোশ্যাল মিডিয়ার ভিডিও ঘিরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.