ওঙ্কার ডেস্ক : আর মাসের পর মাস অপেক্ষা নয় নতুন ভোটার কার্ড হাতে পেতে এবার সময় লাগবে মাত্র ১৫ দিন। নির্বাচন কমিশনের নয়া ঘোষণা অনুযায়ী, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ১৫ দিনের মধ্যেই এপিক (EPIC) বা ভোটার কার্ড পৌঁছে যাবে ভোটারের কাছে। বুধবারের প্রকাশিত প্রতিবেদনে বলা আছে কার্ড তৈরি থেকে ডেলিভারি পর্যন্ত সমস্ত আপডেট মিলবে এসএমএস-এর মাধ্যমে। ECINet প্ল্যাটফর্মে IT মডিউলে সরাসরি যুক্ত থাকবে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে। আগের জটিলতা কমিয়ে দ্রুত ও তথ্য-নিরাপদ ব্যবস্থা চালু হয়েছে। যাতে সাধারণ মানুষকে ভোগান্তি তে পড়তে না হয়।
আবেদন করার নিয়মও জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। নিয়মে বলা আছে, প্রথমে NVSP ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন টি সাবমিট করে রেফারেন্স নম্বর সংরক্ষণ করতে হবে গ্রাহকদের।
আবেদনের স্ট্যাটাস জানবার উপায় ও জানিয়েছে কমিশন। NVSP পোর্টালে গিয়ে ‘Track Application Status’-এ ক্লিক করে রেফারেন্স নম্বর ও রাজ্যের নাম দিয়ে স্ট্যাটাস জানতে পারবেন। এই ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা শুধু সময় বাঁচাবে না, বরং পরিষেবা আরও স্বচ্ছ হবে।
