Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগুন লাগছে না লাগানো হচ্ছে ? খিদিরপুর অগ্নিকান্ডে প্রশ্ন শুভেন্দুর, বিধানসভায় পাল্টা জবাব ফিরাদের

আগুন লাগছে না লাগানো হচ্ছে ? খিদিরপুর অগ্নিকান্ডে প্রশ্ন শুভেন্দুর, বিধানসভায় পাল্টা জবাব ফিরাদের

Online Desk জুন 19, 2025
Suvendu-Firhad.jpg

নিজস্ব সংবাদদাতা : খিদিরপুরের অগ্নিকাণ্ড নিয়ে ফের উত্তপ্ত হল বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন ‘‘সত্যিই কি আগুন লাগছে, নাকি পরিকল্পনা করে লাগানো হচ্ছে ?’’ তাঁর দাবি, গত কয়েকদিনে কলকাতায় ১২টি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, আর এর নেপথ্যে থাকতে পারে ম্যান মেড’ চক্রান্ত। তিনি আরও জানান, গত ১৩ বছরে প্রায় ১৫০ মানুষ অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের গাফিলতি। দমকলের কাছে ৩৫০ টি ইঞ্জিন আছে, কিন্তু সেখানে গড়ে ২০০০ টির বেশি দরকার ইঞ্জিনের, এমনটাই দাবি তোলেন বিরোধী দলনেতা।

এসব আসলে প্রমোটারি কার্যাকলাপ বলে কটাক্ষ করেন শুভেন্দু। এর উত্তরে কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘সব দোষ সরকারের নয়। মানুষের সচেতনতার অভাবও বড় কারণ। আগুন লাগার পরে নয়, মানুষকে আগেই সরানো হয়েছে, এমন কোনও ঘটনা নেই। বরং মানুষকে পুনর্বাসন দিতে সমস্যা হচ্ছে আমাদের।’’ তিনি আরও জানান, একটি কমিটি রয়েছে যার চেয়ারম্যান তিনিই।

শুভেন্দুর দাবি প্রসঙ্গে তিনি বলেন, মেছুয়ায় অগ্নিকাণ্ডের পেছনে অবৈধ নির্মাণ কাজ চলছিল, যা তাঁদের জানানো হয়নি। খিদিরপুরের অগ্নিকান্ডের পরই এলাকা পরিদর্শনে যান শুভেন্দু অধকারী। সেখানে গিয়েই তিনি বিস্ফোরক মন্তব্য করেন যে, সব এলাকা তলায় তলায় বিক্রি করে দিয়েছে মা মাটি মানুষের সরকার। এই দল এখন টাকা মারার দল বলে মনে হয় তাঁর, এমনটাই কটাক্ষ করেন শুভেন্দু। অভিযোগ যাই হোক, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানায়নি দমকল। শর্ট সার্কিট থেকই এই অগ্নিকান্ড বলে মনে করছে দমকল।

Post Views: 177

Continue Reading

Previous: চলে গেলেন প্রফুল্ল রায়, শোকস্তব্ধ সাহিত্যজগৎ
Next: আবেদনের ১৫ দিনের মধ্যেই হাতে পাবে ভোটার কার্ড ! নয়া নিয়ম ইলেকশন কমিশন

সম্পর্কিত গল্প

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.