Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটচুরি কান্ডে সুপ্রিমকোর্টের দ্বারস্থ বিরোধী দল; সিট গঠনের দাবি

ভোটচুরি কান্ডে সুপ্রিমকোর্টের দ্বারস্থ বিরোধী দল; সিট গঠনের দাবি

Online Desk আগস্ট 21, 2025
supreme-court.png

ওঙ্কার ডেস্ক: ‘ভোটচুরি’ বিতর্ক এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে গুরুতর অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে দেশের শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। রোহিত পাণ্ডে নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন। তাঁর আবেদন, প্রয়োজনে সুপ্রিম কোর্টেরই প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হোক।
মামলাকারীর যুক্তি, রাহুল গান্ধী গত ৭ আগস্ট যে অভিযোগ তুলেছেন তা ভারতীয় গণতন্ত্রের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সেটা ভয়ঙ্কর অপরাধমূলক ষড়যন্ত্র। রাহুল অভিযোগ করেছিলেন, বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে কর্নাটকের একটি কেন্দ্রে ভোটার তালিকায় কারচুপি করেছে। রোহিত পাণ্ডের দাবি, যতদিন না এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, ততদিন নির্বাচন কমিশন যাতে SIR সংক্রান্ত কোনও চূড়ান্ত পদক্ষেপ না নেয়, সে বিষয়ে আদালত নির্দেশ দিক।
গত ৭ আগস্ট এক সাংবাদিক বৈঠকে ভোটার তালিকা তুলে ধরে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, অন্তত ছ’টি ভিন্ন উপায়ে দেশে ভোটচুরি হচ্ছে। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কমিশনের সাহায্যে একাধিক আসনে ভোট চুরি করে জয়লাভ করেছে। গত কয়েকদিন ধরে তিনি টানা এই অভিযোগে সরব, এমনকী বিহারে শুরু করেছেন ‘ভোট অধিকার যাত্রা’।
অন্যদিকে, নির্বাচন কমিশন পালটা সাংবাদিক বৈঠক করে অভিযোগ খণ্ডন করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নাম না করে রাহুলের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ‘ভোটচুরি’র মতো শব্দ ব্যবহার বিভ্রান্তি ছড়ানোর শামিল। তবে কমিশন স্বীকার করেছে, ভোটার তালিকায় কিছু ত্রুটি রয়েছে। সেগুলি মেটাতেই বিহারে SIR করা হচ্ছে। সব পক্ষের অংশগ্রহণে প্রক্রিয়াকে নিখুঁত করার চেষ্টা চলছে। রাহুলের করা নির্দিষ্ট অভিযোগগুলির পয়েন্ট ধরে জবাব দেয়নি কমিশন। আর তদন্ত কমিটি গঠনের কথাও বলেনি। ফলে এখন নজর শীর্ষ আদালতের দিকে। আদালত কী সিদ্ধান্ত নেয়, তা দেশের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করছে।

Post Views: 262

Continue Reading

Previous: উপরাষ্ট্রপতি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এনডিএ জোটের প্রার্থী
Next: বুধের পর বৃহস্পতিতেও দিল্লির একাধিক স্কুলে বোমা হুমকি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.