Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৬ রাজ্যে এসআইআর-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, বাদ পশ্চিমবঙ্গ

৬ রাজ্যে এসআইআর-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, বাদ পশ্চিমবঙ্গ

Online Desk ডিসেম্বর 11, 2025
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: ছয় রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। তবে এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রের খবর, যে ছয় রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সময়সীমা বাড়ানো হয়েছে সেগুলি হল তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়নি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের জন্য। এই চার রাজ্যে বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। কমিশন সূত্রের খবর, এনুমারেশনের জন্য তামিলনাড়ু এবং গুজরাটের ক্ষেত্রে বর্ধিত সময়সীমা হল ১৪ ডিসেম্বর; মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ১৮ ডিসেম্বর, উত্তরপ্রদেশের জন্য ২৬ ডিসেম্বর। প্রসঙ্গত, এসআইআর এর পর তামিলনাড়ু এবং গুজরাটের জন্য খসড়া তালিকা প্রকাশের সংশোধিত তারিখ হল ১৯ ডিসেম্বর; মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ২৩ ডিসেম্বর এবং উত্তরপ্রদেশের জন্য ৩১ ডিসেম্বর।
উল্লেখ্য, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঘিরে সরগরম দেশের রাজনীতি। বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক্সারিতে রেখে ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় কাজের চাপ সামলাতে না পেরে একাধিক বুথ লেভেল আধিকারিক আত্মহত্যা করেছেন। শুধু তাই নয় নাম বিভ্রাটে একাধিক ভোটারও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Post Views: 254

Continue Reading

Previous: মোহরের প্রাক্তনের গলাতেই মালা দিলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী, আড়ালে বিয়ে সারলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
Next: মহারাষ্ট্রে তিন মাসে ৭৬৬ জন কৃষকের আত্মহত্যা, রাজ্যসভায় জানালেন এনসিপি-এসসিপি সাংসদ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.