Skip to content
এপ্রিল 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোহরের প্রাক্তনের গলাতেই মালা দিলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী, আড়ালে বিয়ে সারলেন মীনাক্ষী মুখোপাধ্যায়

মোহরের প্রাক্তনের গলাতেই মালা দিলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী, আড়ালে বিয়ে সারলেন মীনাক্ষী মুখোপাধ্যায়

Online Desk ডিসেম্বর 11, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ঠিক যেন সিনেমার গল্পের মত মিল বাস্তবে। যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে এক হয়ে যায়। বিচ্ছেদের স্মৃতি মুছে ফের নতুন জীবনের পথে পা বাড়ালেন। এবার হৃতজিৎ রায়চৌধুরি এবং মীনাক্ষী মুখোপাধ্যায় বসলেন পিঁড়িতে।

প্রসঙ্গত, গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী মীনাক্ষী। ২০২১ সালে সাড়ম্বরে করে বিয়ে করেছিলেন দু’জনে। নতুন সংসার সাজিয়েছিলেন। দুর্নিবারের গান শুনেই প্রথম তাঁকে পছন্দ করেছিলেন মীনাক্ষী। তারপর সেই আলাপ, বন্ধুত্ব থেকে প্রেম। কিন্তু থাকে না সেই প্রেম, দুজনেই নেন বিচ্ছেদের পথ। বিয়ের বছর ঘুরতেই আলাদা হন যুগলে। তারপর ২০২৩ সালে দুর্নিবার বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলা সেনকে। তাঁদের বর্তমানে এক পুত্রসন্তানও আছে।

এবার মীনাক্ষীর নতুন অধ্যায়ে পা রাখার পালা। কলকাতারই এক নামী প্রযোজনা সংস্থায় চাকরিরত পাত্র। তিনি সমাজমাধ্যমে চর্চায় এসেছিলেন, তিনি বর্তমানে দুর্নিবারের স্ত্রী মোহরের সুত্রে, প্রাক্তন প্রেমিক ছিলেন হৃতজিৎ। কিন্তু বেশ কয়েক বছর আগেই তাঁদের প্রেম ভেঙে যায়। অবশেষে নিজেদের প্রাক্তনের প্রাক্তন সঙ্গীর মাঝেই মনের মানুষ খুঁজে পেলেন মীনাক্ষী এবং হৃতজিৎ।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই নাকি বিয়ে সেরে ফেলেছেন হৃতজিৎ এবং মীনাক্ষী। বৃহস্পতিবার একসঙ্গে একটি রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা। সেখানেই কাছের মানুষ এবং পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠবে নবদম্পতি। তবে জীবনের নতুন অধ্যায় নিয়ে এখনও কিছু বলতে দেখা যায়নি মীনাক্ষীকে। এবার যেন অনেক বেশি সতর্ক মীনাক্ষী। তাই সোশ্যাল মিডিয়ায় কোনও আভাসই নেই নতুন সম্পর্ক ও প্রেম নিয়ে। প্রেমিক-প্রেমিকা একে অন্যকে ফলো করেন ঠিকই, তবে প্রকাশ্যে ভালবাসার কোনও ইঙ্গিত রাখেন নেই। আড়ালেই যেন শুরু করলেন নতুন জীবনের পথচলা।

Post Views: 255

Continue Reading

Previous: ভারত–চিন সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা; ১৭ জন শ্রমিকের মৃত্যুর সম্ভাবনা
Next: ৬ রাজ্যে এসআইআর-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, বাদ পশ্চিমবঙ্গ

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

সেরার স্থানে নতুন চমক, পরিচিত মুখেরা কি তবে হারিয়ে গেল? কারা রইল টিআরপির সেরা ১০’এ?

Online Desk এপ্রিল 26, 2026
dgfgfdg.png

অস্বস্তিকর গরমের হাত থেকে স্বস্তি বঙ্গবাসীর! রবি থেকেই টানা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Online Desk এপ্রিল 26, 2026
modi-2.jpg

দ্বিতীয় দফার আগে শেষ রবিবার বঙ্গে প্রচারে ফের মোদী, নজরে বনগাঁ ও উত্তর কলকাতা

Online Desk এপ্রিল 25, 2026

You may have missed

Untitled.png

ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! আতঙ্কে কামরা ছেড়ে বেরিয়ে এলেন যাত্রীরা

Online Desk এপ্রিল 26, 2026
s.png

দিল্লী বিমানবন্দরে সুইস বিমানে আগুন; আহত ৬

Online Desk এপ্রিল 26, 2026
FotoJet.jpg

সেরার স্থানে নতুন চমক, পরিচিত মুখেরা কি তবে হারিয়ে গেল? কারা রইল টিআরপির সেরা ১০’এ?

Online Desk এপ্রিল 26, 2026
karoline.png

ট্রাম্পের উপর হামলার আগে ক্যারোলাইন লেভিটের ‘শটস্ ফায়ার্ড’ মন্তব্যে চরম বিতর্ক

Online Desk এপ্রিল 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.